• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

বুড়িগঙ্গার তীরে উচ্ছেদ অভিযান শুরু

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২০ আগস্ট ২০২৫, ০২:৫৯ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর বুড়িগঙ্গা নদীর তীরভূমি দখলমুক্ত করতে দুই দিনের বিশেষ উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা জেলা প্রশাসন ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বুধবার (২০ আগস্ট) শুরু হওয়া এ অভিযান চলবে বৃহস্পতিবার (২১ আগস্ট) পর্যন্ত।

এর আগে মঙ্গলবার (১৯ আগস্ট) বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক (বন্দর ও পরিবহন বিভাগ) মোহাম্মদ মুস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, হাইকোর্টে দায়েরকৃত রিট পিটিশনের নির্দেশনা অনুযায়ী এ উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানের আওতায় পোস্তগোলা সেতু থেকে ধোপাতিয়া বা কাটুরাইল খেয়াঘাট পর্যন্ত এলাকা অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে দক্ষিণ কেরানীগঞ্জ থানার চর মিরেরবাগ, নয়াটোলা, দোলেশ্বর, হাজারীবাগ ও কাটুরাইল মৌজার নদীতীরবর্তী অংশে সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ভরাট অপসারণ করা হবে।

এ জন্য ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। তাদের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অন্যান্য ম্যাজিস্ট্রেট কার্যক্রম পরিচালনা করা হবে। অভিযানে পর্যাপ্তসংখ্যক পুলিশও মোতায়েন থাকবে।

বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বুড়িগঙ্গার তীরে গড়ে ওঠা অবৈধ দখল ও স্থাপনার কারণে নদী ক্রমেই সংকুচিত হয়ে পড়ছে। এতে পরিবেশ ও নৌ-নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়েছে। তাই নিয়মিত উচ্ছেদ কার্যক্রমের অংশ হিসেবেই স্থানীয় প্রশাসন, জেলা ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে যৌথভাবে এ অভিযান পরিচালিত হচ্ছে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
তদবির করতে এসে ‘ভুয়া বিসিএস কর্মকর্তা’ আটক
নজরুল ইসলাম
সাতক্ষীরার সাবেক এমপি নজরুল গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
খিলগাঁওয়ে সন্ত্রাসী পাগলা সোহেলকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ