• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

চালের বাজার স্থিতিশীল রাখতে আমদানির অনুমতি: খাদ্য উপদেষ্টা

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২০ আগস্ট ২০২৫, ০৮:৩৪ পি.এম.
শেয়ার করুন 0
খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। সংগৃহীত ছবি
খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। সংগৃহীত ছবি

খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, চালের বাজার স্থিতিশীল রাখতে সরকার আমদানির অনুমতি দিয়েছে। ইতিমধ্যে চাল আমদানি শুরু হয়েছে, যা বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে।

বুধবার (২০ আগস্ট) দুপুরে দিনাজপুর সার্কিট হাউসে রংপুর বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও খাদ্য কর্মকর্তাদের সঙ্গে খাদ্যবান্ধব কর্মসূচি বিষয়ক মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

দেশে উৎপাদন বেশি হলেও কেন আমদানি করতে হচ্ছে—এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন,
“চাল শুধু মানুষই খায় না, গরু-ছাগল, হাঁস-মুরগি, মাছসহ বিভিন্ন খাতেও এর ব্যবহার হয়। ফলে চাহিদা উৎপাদনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ব্যবসায়ীদের লাভ না থাকলে তারা আমদানিতে আগ্রহী হতেন না।”

তিনি জানান, বাজার নিয়ন্ত্রণে সরকার তিনটি পদক্ষেপ নিয়েছে—

  • ১৫ আগস্টের পর থেকে বাজার থেকে ধান-চাল কেনা বন্ধ করা।
  • খাদ্যবান্ধব কর্মসূচি চালু রাখা।
  • চাল আমদানির অনুমতি দেওয়া।

খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দেশের ৫৫ লাখ মানুষ ছয় মাস ধরে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল পাবেন। সরকারের লক্ষ্য হলো চালের বাজার স্থিতিশীল রাখা এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা।

আলী ইমাম মজুমদার বলেন, “প্রতি কেজি চালের জন্য সরকার ২০-২৫ টাকা পর্যন্ত ভর্তুকি দিচ্ছে। গত বছর কৃষকদের কাছ থেকে ধান কেনার সময়ও বাড়তি দাম দেওয়া হয়েছে, যাতে তারা ক্ষতিগ্রস্ত না হন।”

ভিওডি বাংলা/ আরিফ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ ঠিক হয়নি : সিইসি
ছবি: সংগৃহীত
সাত বছরে সড়কে ৭ হাজারের বেশি শিক্ষার্থীর প্রাণহানি