• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

মেট্রোরেলে পূর্ণ নিয়ন্ত্রণ চায় ডিটিসিএ

  জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ:  ২১ আগস্ট ২০২৫, ০২:৪৭ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) মেট্রোরেল পরিচালনাকারী ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি জানিয়েছে। এ বিষয়ে ডিটিসিএর নির্বাহী পরিচালক নীলিমা আখতার স্বাক্ষরিত একটি চিঠি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২০১৩ সালের ২১ জানুয়ারি মন্ত্রিসভার বৈঠকে ডিএমটিসিএল গঠনের অনুমোদন দেওয়া হয়। সে সময় সিদ্ধান্ত হয়, মেট্রোরেল প্রকল্প বাস্তবায়ন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য ডিএমটিসিএল একটি সরকারি কোম্পানি হিসেবে কাজ করবে, আর তার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান হবে ডিটিসিএ। পরবর্তীতে ডিটিসিএর অধীনে ম্যাস ট্রানজিট উইংও গঠিত হয়। তবে ডিটিসিএর অভিযোগ, ডিএমটিসিএল এখন আর পূর্বের মতো তাদের কাছে রিপোর্ট দিচ্ছে না। বরং প্রতিষ্ঠানটি সরাসরি সড়ক পরিবহন বিভাগসহ বিভিন্ন সরকারি সংস্থার সঙ্গে যোগাযোগ করছে।

ডিটিসিএর দাবি, মেট্রোরেলের যাত্রীদের বীমা, এমআরটি লাইনের নকশা অনুমোদন, নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ, দেশি-বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি- এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হলেও তা কার্যকর করছে না ডিএমটিসিএল। এমনকি কিছু চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে শর্ত লঙ্ঘনও করেছে প্রতিষ্ঠানটি।

উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত এমআরটি-৬ প্রকল্পে ডিপিপি প্রস্তুত, জাইকা পরামর্শক নিয়োগ, কোম্পানি নিবন্ধনসহ নানা প্রক্রিয়া ডিটিসিএ সম্পন্ন করেছিল বলে চিঠিতে দাবি করা হয়েছে।

এ বিষয়ে জানতে সড়ক পরিবহন বিভাগের জ্যেষ্ঠ সচিব এহছানুল হককে একাধিকবার কল করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। তবে ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম জানান, যেসব বিষয় নিয়ম অনুযায়ী ডিটিসিএর মাধ্যমে মন্ত্রণালয়ে পাঠাতে হয়, আমরা তা পাঠাই। তবে দৈনন্দিন পরিচালনাগত ও প্রশাসনিক সিদ্ধান্ত আমরা সরাসরি মন্ত্রণালয়কে জানাই। ডিএমটিসিএল গঠনের সময়ই আমাদের সে অনুমোদন দেওয়া হয়েছে।’

ভিওডি বাংলা/ এমপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
খিলগাঁওয়ে সন্ত্রাসী পাগলা সোহেলকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
ছবি : সংগৃহিত
ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৬০
সোহরাওয়ার্দী উদ্যানে রাজিব শাহ'র তৈরি অবৈধ স্থাপনা উচ্ছেদ করল ডিএসসিসি
সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান রাজিব শাহ’র সেই আস্তানা উচ্ছেদ করল ডিএসসিসি