• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

৫ বলে ৩২, ইতিহাসের রেকর্ড-অনাকাঙ্ক্ষিত!

  স্পোর্টস ডেস্ক
প্রকাশ:  ২২ আগস্ট ২০২৫, ১২:৪০ পি.এম.
শেয়ার করুন 0
স্যাম কুক-ছবি সংগৃহীত
স্যাম কুক-ছবি সংগৃহীত

স্যাম কুকের শুরুটা ছিল স্বপ্নের মতো। প্রথম ১০ বলে মাত্র ৬ রান, প্রতিপক্ষের দুই ওপেনারকে তিনি চাপে ফেলেছিলেন। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই সেই স্বপ্ন রূপ নিল দুঃস্বপ্নে।

ইংল্যান্ডের ‘দা হান্ড্রেড’-এ এক সেট মানেই ৫ বল। আর সেই ৫ বলেই কুক রচনা করলেন অনাকাঙ্ক্ষিত ইতিহাস। ওভাল ইনভিন্সিবলসের স্যাম কারানের ব্যাটে উড়ে গেলেন কুক, একই সঙ্গে বোলিং রেকর্ডবুকে ঢুকে গেলেন এক সেটে সর্বাধিক রান দেওয়া বোলার হিসেবে।

প্রথমে ওয়াইড, তারপর আরও ওয়াইড। এরপর ছক্কা, চার, নো-বল থেকে আবার ছক্কা – এক বলেই ৮ রান! মিড উইকেটে উড়ে যাওয়া আরেকটি ছক্কা যেন সব শেষ করে দিল। মাত্র ৩ বৈধ বলেই উঠল ৩০ রান। শেষ দুই বলে সামলেও মোট ৫ বলেই ৩২ রান করলেন।

এর আগে ইনভিন্সিবলস ছিলেন চাপের মধ্যে-৬০ বলে মাত্র ৭০ রান। কিন্তু কুক-উইলির এই ১০ বলেই এল ৫১ রান! পরে কক্স (৩২ বলে ৫৮*) ও কারান (২৪ বলে ৫৪) নিশ্চিত করে দেন জয়, ১১ বল হাতে রেখে।

এর আগে এই রেকর্ডটি ছিল রাশিদ খানের-৫ বলে ৩০ রান। কুক সেই রেকর্ড ভেঙে গড়লেন নতুন, অনাকাঙ্ক্ষিত মাইলফলক।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না
ছবি: সংগৃহীত
মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল