• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

মৌলভীবাজারে ২ বিএনপি নেতার পদ স্থগিত

  ভিওডি বাংলা ডেস্ক
প্রকাশ:  ২৩ আগস্ট ২০২৫, ১১:১০ এ.এম.
শেয়ার করুন 0
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

দলীয় নীতি ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে মৌলভীবাজার ও হবিগঞ্জের দুই বিএনপি নেতার প্রাথমিক সদস্যপদসহ সব স্তরের পদ স্থগিত করেছে দলটি।

শুক্রবার (২২ আগস্ট) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পদ স্থগিত হওয়া দুই নেতা হলেন- মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মতিন বক্স এবং হবিগঞ্জের নবীগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য ছাবির আহমদ চৌধুরী।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় নীতি ও সংগঠনবিরোধী অনৈতিক কার্যকলাপের কারণে তাদের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত