• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

নির্বাচন নিয়ে সিইসির হুঁশিয়ারি

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৩ আগস্ট ২০২৫, ১২:২১ পি.এম.
শেয়ার করুন 0
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন-ছবি সংগৃহীত
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন-ছবি সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি জোরদার করার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, কোনো ভোটকেন্দ্র দখল করা হলে সেই কেন্দ্রের সব ভোট বাতিল হবে।

শনিবার (২৩ আগস্ট) রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সিইসি বলেন, “নির্বাচন হবে কি হবে না—এ নিয়ে আমরা কোনো রাজনৈতিক দলের বক্তব্যে যেতে চাই না। প্রধান উপদেষ্টার নির্দেশনার ভিত্তিতে আমরা এগিয়ে যাচ্ছি। নির্বাচনের প্রস্তুতি জোরদার করা হয়েছে।”

তিনি আরও জানিয়েছেন, জেলা প্রশাসক বা পুলিশ সুপারদের পুনঃপদায়নের কোনো পরিকল্পনা নেই। যেসব ব্যক্তি ভোটকেন্দ্র দখলের চেষ্টা করবেন, তাদের স্বপ্ন ভঙ্গ হবে।

আনুপাতিক পদ্ধতি (পিআর) সম্পর্কে সিইসি বলেন, “সংবিধানে এ ধরনের নির্বাচন ব্যবস্থা নেই, তাই এ বিষয়ে বাইরে যাওয়ার সুযোগও নেই। রাজনৈতিক দলগুলো আলোচনা করতে পারে, তবে আমরা মন্তব্য করব না।”

সিইসি এও জানিয়েছেন, বিচার চলাকালীন সময়ে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ ঠিক হয়নি : সিইসি
ছবি: সংগৃহীত
সাত বছরে সড়কে ৭ হাজারের বেশি শিক্ষার্থীর প্রাণহানি