• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

শাহজালালে বিদেশি যাত্রীর কাছে ১৩০ কোটি টাকার কোকেন উদ্ধার

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৬ আগস্ট ২০২৫, ১১:০৩ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি এক যাত্রীর কাছ থেকে ৮ কেজির বেশি কোকেন উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা।

আটক যাত্রীর নাম এম এস পেটুলা স্টাফেল, তিনি গায়ানার নাগরিক। তবে তার বিস্তারিত পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের উপপরিচালক সোনিয়া আক্তার জানান, সোমবার (২৫ আগস্ট)  দিবাগত রাত ২টার দিকে দোহা থেকে আসা কাতার এয়ারওয়েজের কিউআর-৬৩৮ ফ্লাইট ঢাকায় অবতরণ করে। ওই ফ্লাইটের যাত্রী ছিলেন পেটুলা স্টাফেল। গোপন সংবাদের ভিত্তিতে শিফট ইনচার্জের নেতৃত্বে বিমানবন্দরে বিশেষ তৎপরতা চালানো হয়।

পরে গ্রিন চ্যানেলে প্রবেশের সময় তার লাগেজ স্ক্যানিং করে তল্লাশি চালানো হলে ২২টি ডিম্বাকৃতির ফয়েল মোড়ানো প্যাকেট পাওয়া যায়। প্লাস্টিকের ভেতরে রাখা এসব প্যাকেটে কোকেন শনাক্ত হয়। উদ্ধার হওয়া কোকেনের ওজন ৮ দশমিক ৬৬ কেজি।

এ সময় কাস্টমস গোয়েন্দা কর্মকর্তা, উপপরিদর্শক, সিপাহি, বিমানবন্দর থানা পুলিশ ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, আটক যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি ও কাস্টমস আইন অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাদের তৎপরতায় দেশের ভেতরে বড় একটি মাদকের চালান প্রবেশ রোধ করা সম্ভব হয়েছে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচন ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু
ছবি: সংগৃহীত
আইএমএফের সবুজ সংকেতের অপেক্ষায় নবম পে স্কেল
ছবি: সংগৃহীত
সরকারি গুদামে ১০ লাখ টনের বেশি খাদ্যশস্য মজুদ