• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

ডিএসইতে প্রথম ঘণ্টায় ৩শ’ কোটি টাকার লেনদেন

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৭ আগস্ট ২০২৫, ১২:৪৬ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (২৭ আগস্ট) সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন চলছে। প্রথম ঘণ্টায় প্রায় ৩০০ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

বেলা ১১টা পর্যন্ত প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২.৪৫ পয়েন্ট বেড়ে ৫,৪৫১ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে ডিএসই-৩০ সূচক ৯.৪৭ পয়েন্ট কমে ২,১১৪ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ০.৫৫ পয়েন্ট কমে ১,১৮৯ পয়েন্টে অবস্থান করছে।

লেনদেনে অংশ নেওয়া ৩৭৩টি প্রতিষ্ঠানের মধ্যে ২১৪টির শেয়ার দর বেড়েছে, ১০১টির দর কমেছে এবং ৬৮টির দর অপরিবর্তিত রয়েছে। প্রথম ঘণ্টায় মোট লেনদেন হয়েছে ২৯৬ কোটি ২৫ লাখ ৮৩ হাজার টাকা।

গতকাল ডিএসইতে মোট লেনদেন হয়েছিল ১,২৪৭ কোটি ৬৮ লাখ ১৯ হাজার টাকা, যা গত বছরের ১১ আগস্টের পর সর্বোচ্চ। লেনদেন বৃদ্ধিতে সবচেয়ে বড় অবদান রেখেছে সিটি ব্যাংকের শেয়ার। প্রথম ঘণ্টায় ব্যাংকটির শেয়ার লেনদেন হয়েছে ১১ কোটি ৪৮ লাখ ৫০ হাজার টাকা।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক
ছবি: সংগৃহীত
গ্যাস সংকট আরও কয়েকদিন, ভোগান্তিতে সব শ্রেণির গ্রাহক
ছবি: ভিওডি বাংলা
এসডিজি অর্জনে ৫ বছরে আরও ৪২১ বিলিয়ন ডলার প্রয়োজন