• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

বাংলাদেশ আইএমও কাউন্সিলে নির্বাচনের প্রার্থীতা ঘোষণা

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৭ আগস্ট ২০২৫, ০৯:০৩ পি.এম.
শেয়ার করুন 0
নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত
নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ২০২৬-২৭ মেয়াদের জন্য আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও) কাউন্সিলের ক্যাটেগরি-সি সদস্যপদে প্রতিদ্বন্দ্বিতা করছে। আসন্ন নির্বাচনে দেশের পক্ষে সমর্থন চেয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।

বুধবার (২৭ আগস্ট) রাজধানীর একটি হোটেলে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের ব্রিফিংকালে তিনি জানান, বাংলাদেশের মেরিটাইম খাত দ্রুত উন্নয়নের পথে আছে। মাতারবাড়িতে গভীর সমুদ্রবন্দর নির্মাণসহ তিনটি সমুদ্রবন্দর ও ৫২টি অভ্যন্তরীণ নদীবন্দর দেশের নৌপরিবহনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

তিনি বলেন, বাংলাদেশের জাহাজ নির্মাণ ও রফতানি, দক্ষ নাবিকদের প্রশিক্ষণ এবং নারীর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক মেরিটাইম সেক্টরে দেশের ভূমিকা শক্তিশালী করছে। নৌপরিবহন উপদেষ্টা দেশের মেরিন অ্যাকাডেমিগুলোতে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি বিদেশি নাবিকদের প্রশিক্ষণে বাংলাদেশের অ্যাকাডেমিগুলোকে কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং হাইকমিশনার ও স্থায়ী প্রতিনিধি আবিদা ইসলাম কূটনীতিকদের বাংলাদেশকে সমর্থন করার আহ্বান জানান। নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ বলেন, বাংলাদেশ আইএমও-র সকল সদস্য রাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং কার্বনমুক্ত সমুদ্র পরিবহনে অঙ্গীকারবদ্ধ।

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা, নৌপরিবহন মন্ত্রণালয়ের অন্যান্য সিনিয়র কর্মকর্তাসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিক উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ আরিফ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
নবম পে-স্কেল দুই বছর পিছিয়ে দেয়ার পরামর্শ আইএমএফের
ছবি: সংগৃহীত
বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ ঠিক হয়নি : সিইসি