• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

কর্ণফুলী টানেলে ৬৮৬ কোটি টাকার দুর্নীতি মামলা

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৮ আগস্ট ২০২৫, ০৪:২৬ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন টানেল প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রের প্রায় ৬৮৬ কোটি টাকা ক্ষতি করার অভিযোগে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলাটি বৃহস্পতিবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থার উপপরিচালক মো. সিরাজুল হক দায়ের করেন। আসামিদের মধ্যে রয়েছেন: ওবায়দুল কাদের (সাবেক মন্ত্রী), খন্দকার আনোয়ারুল ইসলাম (সাবেক সচিব, সেতু বিভাগ), কবির আহমদ (সাবেক প্রধান প্রকৌশলী), আলীম উদ্দিন আহমেদ (সাবেক যুগ্ম সচিব)।

দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন জানান, প্রকল্পের নেগোসিয়েশন কমিটির মূল্যের সুপারিশ অমান্য করে এবং নিজেদের নিয়োজিত বিদেশি বিশেষজ্ঞদের পরামর্শবিহীনভাবে তিনটি অপ্রয়োজনীয় কাজ-পরিষেবা এলাকা, পর্যবেক্ষণ সফটওয়ার এবং একটি ট্যাগ বোর্ড-প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়। এর ফলে সরকারের প্রায় ৫৯.৮০ মিলিয়ন ডলার (প্রায় ৫৮৫ কোটি টাকা) ক্ষতি হয়েছে। এছাড়া পিপিএ ২০০৬ বিধান লঙ্ঘন করে ৫৫ লাখ ২১ হাজার ১৮৬ টাকায় পরামর্শক নিয়োগের মাধ্যমে অতিরিক্ত ক্ষতিসাধন করা হয়েছে।

আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি ১২০বি, ৪০৯, ১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২ ধারায় মামলা রুজু করা হয়েছে। এজাহার সূত্রে জানা গেছে, নেগোসিয়েশন কমিটি প্রকল্পের জন্য ৬৪৬ মিলিয়ন মার্কিন ডলারের সুপারিশ করলেও অপ্রয়োজনীয় তিনটি খাত অন্তর্ভুক্ত করা হয়, যা বিদেশি বিশেষজ্ঞরাও সুপারিশ করেননি।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
নবম পে-স্কেল দুই বছর পিছিয়ে দেয়ার পরামর্শ আইএমএফের
ছবি: সংগৃহীত
বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ ঠিক হয়নি : সিইসি