• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

ফোন কলে প্রাণনাশের হুমকি

চাঁদা না দেয়ার কারণে ব্যবসায়ীর উপর হামলা

  শামীম চৌধুরী
প্রকাশ:  ২৯ আগস্ট ২০২৫, ০৭:১২ পি.এম.
শেয়ার করুন 0
ব্যবসায়ী মো. সাইফুল্লাহ। ছবি: ভিওডি বাংলা
ব্যবসায়ী মো. সাইফুল্লাহ। ছবি: ভিওডি বাংলা

চাঁদা না দেয়ার কারণে মোঃ সাইফুল্লাহ নামে এক ব্যবসায়ীর উপর হামলার ঘটনা ঘটেছে। গত (১৬ আগাস্ট) শুক্রবার দুপুরে রাজধানীর ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় মারাত্মকভাবে আহত হন সাইফুল্লাহ নামের ঐ ব্যবসায়ী। মেডিকেল রিপোর্ট অনুযায়ী সাইফুল্লাহর বাম হাত ভেঙে যাওয়ার সত্যতা পাওয়া গেছে।

ঘটনাসূত্রে জানা গেছে, বরগুনা জেলার কালির তবক গ্রামের মোঃ আবদুস সোবাহানের পুত্র মোঃ সাইফুল্লাহ (৩২) দীর্ঘ আট বছর যাবত রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রী পরিবারসহ বসবাস করে আসছিলেন। সাইফুল্লাহ পেশায় একজন ব্যবসায়ী। তিনি কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল (ইট, বালু, পাথর, ব্লক ইত্যাদি) সাপ্লাইয়ের ব্যবসা করেন। 

সাইফুল্লাহ জানান, খিলগাঁওয়ের সুরজ মোল্লা, পিতা-মাহাতাব মোল্লা, আলী আকবর, পিতা- মৃত সৈয়দ আলী এবং তার সাঙ্গপাঙ্গরা দীর্ঘদিন যাবত তার কাছে চাঁদা দাবি করে আসছিলেন। কিন্তু সাইফুল্লাহ চাঁদা দিতে অস্বীকৃতি জানান। ফলে সুরজ মোল্লা ও আলী আকবর বেশ কয়েকবার সাইফুল্লাহর ব্যবসা প্রতিষ্ঠান হামলা চালান। তাতেও চাঁদা না দিলে গত (১৬ আগস্ট) শুক্রবার দুপুরে সুরজ মোল্লা, আলী আকবর ওর তাদের সাঙ্গ পাঙ্গরা সাইফুল্লাহর উপর হামলা চালান এবং চাঁদা না দিলে তাকে প্রাণনাশের হুমকি দেন।

পরে প্রাণের ভয়ে সাইফুল্লাহ পরিবারসহ বরগুনা তার নিজ গ্রামে চলে যান এবং বরগুনা সদর হাসপাতালে চিকিৎসা নেন।

তিনি জানান, সুরজ মোল্লা এবং আলী আকবার তার উপর শুধু হামলা করে ক্ষান্ত হয়নি। চাঁদা না দিলে সাইফুল্লাহ্ এবং তাঁর পরিবারের প্রাণনাশ করা হবে বলে ফোন কলে হুমকি দেন। 

সাইফুল্লাহর অভিযোগ, ২০২৪ সালে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেন আলী আকবর। ৫ আগস্ট ২০২৪ পরবর্তী দু'টি ষড়যন্ত্রমূলক মিথ্যা হত্যা মামলা দিয়ে সাইফুল্লাহকে হয়রানি করা হয়। 

বর্তমানে প্রাণভয়ে পরিবারসহ পালিয়ে বেড়াচ্ছেন সাইফুল্লাহ নামের ঐ ব্যবসায়ী।


ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
তদবির করতে এসে ‘ভুয়া বিসিএস কর্মকর্তা’ আটক
নজরুল ইসলাম
সাতক্ষীরার সাবেক এমপি নজরুল গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
খিলগাঁওয়ে সন্ত্রাসী পাগলা সোহেলকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ