• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

যাত্রাবাড়ীতে গ্রেনেডসদৃশ ৪ বিস্ফোরকসহ যুবক গ্রেপ্তার

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪০ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী থেকে গ্রেনেডসদৃশ চারটি বিস্ফোরকসহ ফয়সাল খান (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাব-১০ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোববার (৩১ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থানাধীন বিবির বাগিচা এলাকায় অভিযান চালানো হয়। পরে বিকেল সোয়া ৩টার দিকে ফ্যান্টাসি টাওয়ারের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে চারটি অবিস্ফোরিত বোমা জাতীয় বস্তু উদ্ধার করা হয় এবং ফয়সাল খানকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তার ফয়সাল খান (৩০) মাদারীপুরের শিবচর উপজেলার কাচারিকান্দি গ্রামের মো. ফারুক খানের ছেলে। অভিযানে তার শয়নকক্ষ থেকে ধাতব লিভার, সেফটি পিন ও রিং যুক্ত কালো রঙের ৫ ইঞ্চি দৈর্ঘ্য ও ৯ ইঞ্চি ব্যাসবিশিষ্ট আনুমানিক ৩১০ গ্রাম ওজনের গ্রেনেড সদৃশ চারটি বোমা জাতীয় বস্তু উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফয়সাল খান স্বীকার করেছেন যে, তিনি এসব বিস্ফোরক দ্রব্য ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ব্যবহার করে নাশকতা, জনজীবনে ভীতি সৃষ্টি ও জনমাল ক্ষতি করার উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্যাদি আইন, ১৯০৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
তদবির করতে এসে ‘ভুয়া বিসিএস কর্মকর্তা’ আটক
নজরুল ইসলাম
সাতক্ষীরার সাবেক এমপি নজরুল গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
খিলগাঁওয়ে সন্ত্রাসী পাগলা সোহেলকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ