• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

সরকার চাইলে যেকোনও সময় নির্বাচনে প্রস্তুত ইসি : নাসিরউদ্দিন

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৬ পি.এম.
শেয়ার করুন 0
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিন। সংগৃহীত ছবি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিন। সংগৃহীত ছবি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) সরকারের চাহিদা অনুযায়ী যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত থাকবে। নির্বাচনের প্রস্তুতি নিয়ে কমিশন কোনো ধরনের দোষ (ব্লেম) নেবে না বলেও তিনি উল্লেখ করেন।

সোমবার (১ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্র্যাসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান সিইসি।

তিনি বলেন, “যেকোনো সময় সরকার যখন নির্বাচন চাইবে, আমরা ডেলিভার করতে পারব। প্রস্তুতির অভাব নিয়ে কমিশনের ওপর কোনো ব্লেম আসুক, এটা আমরা চাই না। সেই প্রস্তুতিই নিচ্ছি।”

মার্কিন পক্ষ থেকে নির্বাচনী সহিংসতা ও আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ জানানো হলে সিইসি বলেন, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বাহিনী ইসির নিয়ন্ত্রণে থাকবে। তিনি আশ্বস্ত করেন, অতীতের মতো এবারও পুলিশ, সেনাবাহিনীসহ সংশ্লিষ্টরা নির্বাচনকালীন সময়ে সহযোগিতা করবে।

এছাড়া বৈঠকে গুজব, কালোটাকা এবং নির্বাচনী স্বচ্ছতা নিয়েও আলোচনা হয়। এ সময় সিইসি বলেন, “ভোটের দায়িত্বে ৯৫ শতাংশ সরকারি কর্মকর্তা থাকলেও তারা সরকারের হয়ে কাজ করেন না। বরং ইসির অধীনেই দায়িত্ব পালন করেন। সরকার ছাড়া ভোট সম্ভব নয়, তবে সরকারও নির্বাচন কমিশনের স্বাধীনতাকে সমর্থন দিচ্ছে।”

রাজনৈতিক দলগুলো শেষ পর্যন্ত দেশের স্বার্থে সমঝোতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধান নির্বাচন কমিশনার।

বৈঠকে মার্কিন দূতাবাসের রাজনৈতিক প্রধান ডেভিড মো ও রাজনৈতিক বিশেষজ্ঞ ফিরোজ আহমেদ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত বছরের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর মার্কিন দূতাবাসের সঙ্গে সিইসির এটিই প্রথম বৈঠক।

ভিওডি বাংলা/ আরিফ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচন ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু
ছবি: সংগৃহীত
আইএমএফের সবুজ সংকেতের অপেক্ষায় নবম পে স্কেল
ছবি: সংগৃহীত
সরকারি গুদামে ১০ লাখ টনের বেশি খাদ্যশস্য মজুদ