• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

অভিনেতা সিদ্দিকের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৫ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশানে ফার্নিচার কর্মচারী পারভেজ বেপারী হত্যা মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান বুধবার (৩ সেপ্টেম্বর) এ আদেশ দেন। সিদ্দিককে গত ২০ আগস্ট গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক সামিউল ইসলাম ২৪ আগস্ট ১০ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন।

আরও পড়ুন: হত্যা মামলায় অভিনেতা সিদ্দিকের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ

তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনে উল্লেখ করেন, আসামি সুপরিকল্পিতভাবে ঘটনার সঙ্গে যুক্ত, এবং তার কাছ থেকে ঘটনার অর্থ যোগানদাতা, পরিকল্পনাকারী ও অন্যান্য পলাতক আসামিদের তথ্য সংগ্রহ করা প্রয়োজন।

মামলার অভিযোগে বলা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত ১৯ জুলাই পারভেজ বেপারী গুলশানের সুবাস্তু টাওয়ারের সামনে আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়। পারভেজের বাবা মো. সবুজ ২ জুলাই ২০২৪ গুলশান থানায় মামলা করেন।

গত ২৯ এপ্রিল সিদ্দিককে বেইলি রোড থেকে আটক করে রমনা থানা থেকে গুলশান থানায় হস্তান্তর করা হয়।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শাপলা চত্বর হত্যাযজ্ঞ শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ
ছবি: সংগৃহীত
বগুড়ায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে মামলা
শেখ হাসিনা
ট্রাকচালক হত্যা শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট