• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

জলসিঁড়িতে নতুন আবাসন প্রকল্প ‘চৌধুরীজ’ উদ্বোধন

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫২ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকার অভিজাত এলাকা জলসিঁড়িতে নতুন আধুনিক আবাসন প্রকল্প ‘চৌধুরীজ’ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এক জমকালো ‘গ্রাউন্ডব্রেকিং সেরিমনি’-র মাধ্যমে নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়।   

জলসিঁড়ি, প্লট-১০, রোড-৪১৩, সেক্টর-৭-এ অবস্থিত এই প্রকল্পটি আধুনিক জীবনযাত্রা ও প্রাকৃতিক সৌন্দর্যের সমন্বয়ে পরিকল্পিত। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাউনফিল্ড ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মো. আব্রাহাম লিংকন, ব্যবস্থাপনা পরিচালক মো. সজীব হাসান, পরিচালক মো. জাহিদ হোসেন ও মো. আল মামুন। এছাড়া প্লট মালিক লেফটেন্যান্ট কর্নেল সায়েম চৌধুরী ও তার পরিবারও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান আব্রাহাম লিংকন বলেন, “‘চৌধুরীজ’-এর মাধ্যমে আমরা মানুষের স্বপ্নের আবাসনের বাস্তব রূপ দিতে চাই। এখানে থাকবে সর্বাধুনিক সুযোগ-সুবিধা, কঠোর নিরাপত্তা ও সবুজে ঘেরা পরিবেশ, যা বাসিন্দাদের জীবনে শান্তি ও স্বস্তি এনে দেবে।”

ব্যবস্থাপনা পরিচালক সজীব হাসান বলেন, “আমরা প্রতিশ্রুতিবদ্ধ, সর্বোচ্চ মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্ন করব। বাসিন্দারা আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা উপভোগ করবেন।”

পরিচালক মো. জাহিদ হোসেন এবং মো. আল মামুন নিশ্চিত করেছেন, ভবনের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, আধুনিক লিফট ও নিরাপদ বিদ্যুৎ সংযোগের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে বিশেষ নজর দেওয়া হবে।

প্লট মালিক লেফটেন্যান্ট কর্নেল সায়েম চৌধুরী বলেন, “অতি দ্রুত নির্মাণ কাজ শুরু করার জন্য ব্রাউনফিল্ড ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডকে ধন্যবাদ।”

‘চৌধুরীজ’ প্রকল্পটি পরিবেশবান্ধব ডিজাইন এবং আধুনিক স্থাপত্য শৈলীর অনন্য উদাহরণ। প্রকল্পের পাশে থাকবে সবুজে ঘেরা খোলা জায়গা এবং আন্তর্জাতিক মানের উন্নত ফিটিংস, যা আবাসনের নান্দনিকতা আরও বৃদ্ধি করবে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক
ছবি: সংগৃহীত
গ্যাস সংকট আরও কয়েকদিন, ভোগান্তিতে সব শ্রেণির গ্রাহক
ছবি: ভিওডি বাংলা
এসডিজি অর্জনে ৫ বছরে আরও ৪২১ বিলিয়ন ডলার প্রয়োজন