• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

আদালতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ডিআরইউর নিন্দা

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৬ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পেশাগত দায়িত্ব পালনকালে আদালতে সাংবাদিকদের ওপর কতিপয় আইনজীবীদের হামলা ও হেনস্থার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। 

গতকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এর এজলাসে আইনজীবীদের হামলা ও হেনস্থার স্বীকার হন ডিআরইউ সদস্য মোক্তাদির রশীদ রোমিও এবং  সাংবাদিক আসিফ মোহাম্মদ সিয়াম। 

শুক্রবার (৫ সেপ্টেম্বর) ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান। 

ডিআরইউ নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হমলার ঘটনা দিন দিন বেড়েই চলেছে। এ ঘটনা স্বাধীন সাংবাদিকতার উপর হুমকী। এর আগেও আদালত পাড়ায় সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটেছে। সেই হামলাগুলোর বিচার হলে আবারো এমন ঘটনা ঘটতো না। হামলা রোধ ও হামলাকারীদের শাস্তি নিশ্চিত করতে আইনশৃঙ্খলাবাহীনির আরো আন্তরিক হওয়া প্রয়োজন। একইসাথে ভিডিও ফুটেজ দেখে দোষীদের  চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা নিতে আহবান জানাচ্ছে ডিআরইউ।

ভিওডি বাংলা/ এমপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘ঢাকা প্রতিদিন’-এর বিশেষ প্রতিবেদক হাফিজুর রহমান (এইচ আর শফিক)।ছবি: ভিওডি বাংলা
সংবাদ প্রকাশের পর সাংবাদিক এইচ আর শফিক গ্রেপ্তার
উধাও হচ্ছে সাংবাদিকদের ফেসবুক অ্যাকাউন্ট
উধাও হচ্ছে সাংবাদিকদের ফেসবুক অ্যাকাউন্ট
ছবি: সংগৃহীত
যেভাবে জন্ম নেয় একটি সংবাদ