• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আজ

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৪ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আজ রোববার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন স্থান থেকে দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। আকাশে চাঁদ রক্তলাল রঙ ধারণ করবে, যা ব্লাড মুন হিসেবে পরিচিত। এটি এই বছরের শেষ চন্দ্রগ্রহণ। বাংলাদেশ থেকেও এই মহা দৃশ্য দেখার সুযোগ মিলবে।

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের ফেসবুক পেজে শনিবার (৬ সেপ্টেম্বর) দেওয়া পোস্টে বলা হয়েছে, চন্দ্রগ্রহণ দেখার জন্য সবাই প্রস্তুত থাকুন। এদিন রাত ৯:২৮ মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হবে এবং শেষ হবে পরদিন ভোর ২:৫৫ মিনিটে। পূর্ণগ্রাস গ্রহণ শুরু হবে রাত ১১:৩০ এবং শেষ হবে রাত ১২:৫২ মিনিটে।

আইএসপিআরও (আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর) বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) জানিয়েছে, আকাশ মেঘমুক্ত থাকলে বাংলাদেশ থেকেও চন্দ্রগ্রহণ দেখা সম্ভব হবে। গ্রহণটি মোট ৭ ঘণ্টা ২৭ মিনিট স্থায়ী হবে এবং বাংলাদেশ সময় অনুযায়ী শুরু হবে রাত ৯:২৮ মিনিটে।

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ পুরোপুরি দেখা যাবে ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ থেকে শুরু করে কেনিয়ার মোম্বাসা বন্দরের পর্যন্ত। এছাড়া এই দুই প্রান্তের কিছুটা পূর্ব-পশ্চিমেও আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ ঠিক হয়নি : সিইসি
ছবি: সংগৃহীত
সাত বছরে সড়কে ৭ হাজারের বেশি শিক্ষার্থীর প্রাণহানি