• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

ভোটে জনগণ যাতে সহিংসতার শিকার না হয়, তা নিশ্চিতে ব্যবস্থা নেবে সরকার

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২১ পি.এম.
শেয়ার করুন 0
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো.মাহফুজ আলম। ছবি: সংগৃহীত
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো.মাহফুজ আলম। ছবি: সংগৃহীত

গণমাধ্যমের লোগো নকল করে সামাজিক মাধ্যমে যে পেইজগুলো চলছে, তা মূলত সমাজে আস্থার সংকটের প্রতিফলন এমটাই জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।

রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর তথ্য ভবনে ‘নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ক মতবিনিময়সভায় তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, গত ১৫ বছরে গণমাধ্যম আস্থা হারিয়েছে। আগামী জাতীয় নির্বাচনে জনগণ যেন সহিংসতার শিকার না হয়, তা নিশ্চিত করতে সরকার সব ব্যবস্থা নেবে।

তিনি বলেন, সাংবাদিক সমাজ নিজ অধিকার আদায়ে সোচ্চার থাকলে কোনো সরকারই তাদের পেশার ওপর হস্তক্ষেপ করতে পারবে না। সাংবাদিকতা হবে জনবান্ধব। মন্ত্রণালয় কোনো গোষ্ঠী নয়, রাষ্ট্রের স্বার্থকে গুরুত্বে দেবে। 

তিনি আরও বলেন, যদি কোনো সহিংসতা ঘটে, গণমাধ্যমের দায়িত্ব থাকবে তার মূল কারণ ও দায়দায়িত্ব খুঁজে বের করে জনগণকে জানানো।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, নির্বাচন কমিশন গণমাধ্যম নীতিমালা করার ক্ষেত্রে তথ্য মন্ত্রণালয়ের সাথে কোনো আলোচনা করেনি। বর্তমানে যে মব ভায়োলেন্স চলমান তার সাথে মিডিয়ারও সম্পর্ক আছে। এসময় অনলাইন সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

নির্বাচন পরবর্তী সহিংসতা এড়াতে মিডিয়াকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলেও জানান মাহফুজ আলম। সভায় বক্তারা নির্বাচনকালে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচন ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু
ছবি: সংগৃহীত
আইএমএফের সবুজ সংকেতের অপেক্ষায় নবম পে স্কেল
ছবি: সংগৃহীত
সরকারি গুদামে ১০ লাখ টনের বেশি খাদ্যশস্য মজুদ