• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

ডিএসইতে প্রথম ঘণ্টায় লেনদেন ২১০ কোটি

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ১১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪২ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকার প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন শুরু হয়েছে মিশ্র প্রবণতায়। বেলা ১১টা পর্যন্ত প্রধান সূচক ও শরীয়াহ কোম্পানিগুলোর সূচকে সামান্য বৃদ্ধি হলেও ডিএসই-৩০ সূচকে নিচের দিকে ধারা দেখা গেছে।

ডিএসই এক্সের প্রধান সূচক (ডিএসইএক্স) আগের দিনের তুলনায় ৩ পয়েন্ট বেড়ে ৫,৫৪৭ পয়েন্টে পৌঁছেছে। শরীয়াহ কোম্পানিগুলোর সূচক (ডিএসইএস) ১ পয়েন্ট বেড়ে ১,১৮৯ পয়েন্টে অবস্থান করছে। বাছাই করা ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক সামান্য কমে ২,১৩০ পয়েন্টে নেমেছে।

প্রথম ঘণ্টায় ৩৮৭টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে ১৫২টির দর বেড়েছে, ১৩৪টির কমেছে, এবং ১০১টির দর অপরিবর্তিত ছিল। এ সময় মোট ২১০ কোটি ২২ লাখ টাকার লেনদেন হয়েছে। বুধবার একই সময়ে লেনদেন হয়েছিল ২৯৭ কোটি ৯৪ লাখ টাকা, অর্থাৎ প্রথম ঘণ্টায় আজ ৮৭ কোটি ৭২ লাখ টাকার কম লেনদেন হয়েছে।

বৃহস্পতিবার প্রথম ঘণ্টায় সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের শেয়ারে, মোট ১৩ কোটি ২৫ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগে বুধবার প্রথম ঘণ্টায় তালিকায় শীর্ষে ছিল রবি আজিয়াটা লিমিটেড, যার শেয়ার লেনদেন হয়েছিল ১৯ কোটি ২১ লাখ টাকার।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক
ছবি: সংগৃহীত
গ্যাস সংকট আরও কয়েকদিন, ভোগান্তিতে সব শ্রেণির গ্রাহক
ছবি: ভিওডি বাংলা
এসডিজি অর্জনে ৫ বছরে আরও ৪২১ বিলিয়ন ডলার প্রয়োজন