• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

নুরকে দেখতে হাসপাতালে ভিপি সাদিক কায়েম

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৮ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গণ-অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যান ডাকসু নির্বাচনে সদ্য জয়ী ভিপি সাদিক কায়েম। 

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকালে হাসপাতালে পৌঁছান তিনি। তার সঙ্গে ছিলেন এস এম ফরহাদ, মুহাম্মদ মহিউদ্দিনসহ অন্য নেতারা। তারা নুরের দ্রুত সুস্থতা কামনা করেন এবং সমবেদনা জানান।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গণ-অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও দফতর সমন্বয়ক শাকিল উজ্জামান।

তিনি বলেন, ‘ডাকসুর নবনির্বাচিত ভিপি ও জিএসসহ নেতাকর্মীরা বিকেলে নুরকে দেখতে হাসপাতালে এসেছেন, তার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন এবং তার সঙ্গে কথা বলেছেন।’

এর আগে, গত ২৯ আগস্ট রাজধানীর বিজয়নগর এলাকায় দলটির কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় আহত হন নুর। ওই রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি কেবিনে ভর্তি রয়েছেন এবং চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন।

ভিওডি বাংলা/ এমপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ