• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

জাবি শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসের জানাজা অনুষ্ঠিত

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৪ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস (২৯) এর জানাজা শুক্রবার (১২ সেপ্টেম্বর) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে।

জানাজার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান, প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক শামসুল আলমসহ শিক্ষক ও শিক্ষার্থীরা।

জানাজার পর শিক্ষিকার মরদেহ প্রথমে চারুকলা বিভাগের প্রাঙ্গণে নেওয়া হবে এবং পরে পাবনার সদর এলাকার গ্রামীণ বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান শোক প্রকাশ করে বলেন, “এক সহকর্মীর হঠাৎ মৃত্যু আমাদের জন্য চরম শোকের। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এবং তার পরিবারকে ধৈর্য দান করুন।”

প্রসঙ্গত, জান্নাতুল ফেরদৌস আজ সকাল ৮টায় জাকসু নির্বাচনের ভোট গণনার জন্য সিনেট ভবনে আসেন। সেখানে গেটে পড়ে গুরুতর আহত হন এবং সাভারের একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পথে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অধ্যাপক ড. মোছা. নূর মহল আখতার বানু
কুড়িকৃবির উপ-উপাচার্য হলেন ড. নূর মহল আখতার বানু
ছবি: সংগৃহীত
নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার
এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট