• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

কতজন নারীর মন ভেঙেছিলেন অক্ষয়?


প্রকাশ:  ৬ নভেম্বর ২০২৪, ০৭:৫৬ পি.এম.
শেয়ার করুন 0
কতজন নারীর মন ভেঙেছিলেন অক্ষয়?

বলিউড নায়ক অক্ষয় কুমার ১৯৯১ সালে ক্যারিয়ার শুরু করেন। এরপর ইন্ডাস্ট্রিতে ‘খিলাড়ি কুমার’ তকমা পান অভিনেতা। কাজের বাইরে ব্যক্তিগত জীবন নিয়েও খবরের শিরোনাম হয়েছেন বারবার।

এবার অক্ষয়ের জীবনের কিছু অজানা কথা প্রকাশ্যে আনলেন তার সহশিল্পী ও বর্ষীয়ান অভিনেত্রী গুড্ডি মারুতি। নব্বইয়ের দশকে অক্ষয়ের জীবনে প্রেমের অভাব ছিল না! পর্দার মতো বাস্তবেও তিনি নাকি ছিলেন ‘খিলাড়ি কুমার’। সে সময় নারীদের মাঝে বেশ সুখ্যাতি ছিল অক্ষয়ের। ‘খিলাড়ি কুমার’ও নাকি অভিনেত্রীদের সঙ্গে রঙ্গ-রসিকতায় বেশ মেতে থাকতেন, জানিয়েছেন গুড্ডি মারুতি। ১৯৯১-এর ছবি ‘খিলাড়ি’-তে অভিনয় করেছিলেন গুড্ডিও।

বর্ষীয়ান অভিনেত্রীর বক্তব্য, সেই সময় নাকি একাধিক প্রেমিকা ছিল অক্ষয়ের। সেই প্রেমিকাদের মধ্যে ২-৩ জনকে ব্যক্তিগতভাবে চিনতেন গুড্ডি মারুতি। যদিও তাদের নাম প্রকাশ্যে আনেননি তিনি। মোট কতজনের সঙ্গে সম্পর্কে ছিলেন, তা-ও বলতে রাজি হননি গুড্ডি।

একাধিক প্রেমিকা থাকলেও, একই সময়ে তাদের সঙ্গে সম্পর্কে ছিলেন কি না তা-ও নিশ্চিত করে বলতে পারেননি। তবে, বর্ষীয়ান অভিনেত্রীর মানতে অসুবিধা নেই, অক্ষয় বহু নারীর হৃদয় ভেঙেছিলেন। তাকে নাকি অনেকেই ‘হার্টব্রেকার’ বলে ডাকতেন।গুড্ডি বলেন, ‘অক্ষয় দু’একজনের বেশি নারীর মন ভেঙেছে বলেই মনে হয়। খুব সরল সিধেসাধা ভাব নিয়ে থাকত। মুখ দেখে মনে হত খুবই নিরীহ। কিন্তু পরে বহু গল্প, বহু কুৎসা শুনেছি।’


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কাঞ্চন মল্লিক-শ্রীময়ী চট্টরাজ
কাঞ্চনের সক্ষমতা আছে, তাই বাবা হয়েছে: শ্রীময়ী
সেই শিক্ষিকার ভাইরাল রিল নিয়ে মুখ খুললেন ‘শ্রাবণের মেঘগুলো’ গানের শিল্পী
সেই শিক্ষিকার ভাইরাল রিল নিয়ে মুখ খুললেন ‘শ্রাবণের মেঘগুলো’ গানের শিল্পী
ক্যাটরিনা কাইফ
২১ বছর পর ফিরছেন ক্যাটরিনা!