• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

৪২ বছর পর অপারেশন থিয়েটারের যাত্রা শুরু


প্রকাশ:  ৬ নভেম্বর ২০২৪, ০৮:০৭ পি.এম.
শেয়ার করুন 0
৪২ বছর পর অপারেশন থিয়েটারের যাত্রা শুরু

রাঙামাটির কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার পর প্রায় দীর্ঘ ৪২ বছর পর চালু হলো অপারেশন থিয়েটার (ওটি) সেবা। বুধবার (৬ নভেম্বর) সকালে প্রথম সিজারিয়ান সেকশনের মাধ্যমে অপরেশন থিয়েটারের যাত্রা শুরু করেছে প্রতিষ্ঠানটি।

এ সময় কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহলা অং মারমার উপস্থিতিতে এ অপারেশন থিয়েটারের কার্যক্রমের উদ্বোধন করা হয়।

প্রথম সিজারিয়ান অপরেশনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি কনসালটেন্ট ডা. তৌফিকুন রহমান মুনার নেতৃত্বে অ্যানেস্থেনিয়া কনসালটেন্ট ডা. হোসাইনুল করিম মামুন, সার্জারি বিশেষজ্ঞ ডা. সৈয়দ আফতাব উদ্দিন এবং উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক রনিসহ যৌথ টিম কাজ করেন। এ সময় প্রথম সিজারিয়ান অপারেশনে মাধ্যমে একটি কন্যা সন্তানের জন্মদান করা হয়। এতে হাসপাতালর পক্ষ থেকে সবাইকে মিষ্টিমুখ করানো হয়।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন বলেন, কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার চালু হওয়াতে উপজেলার বাসিন্দারার সুফল ভোগ করবে। এতে করে দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের মানুষেরা এ সেবা পাবে।কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহলা অং মারমা জানান, দীর্ঘ ৪২ বছর কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার কার্যক্রম চালুর মাধ্যমে এক নতুন দিগন্ত উন্মোচন হয়েছে।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ ঠিক হয়নি : সিইসি
ছবি: সংগৃহীত
সাত বছরে সড়কে ৭ হাজারের বেশি শিক্ষার্থীর প্রাণহানি