• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ডিম ও সবজির দাম বেড়েছে, শীতকালীন বাজার চড়া

নিজস্ব প্রতিবেদক    ১৭ অক্টোবর ২০২৫, ১২:২৫ পি.এম.
ছবি: সংগৃহীত

শীতকালীন শাক-সবজি বাজারে উঠলেও দাম আগের মতোই চড়া। এক সপ্তাহের ব্যবধানে মুরগির ডিমের দাম ডজনে ৫ টাকা বৃদ্ধি পেয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) রাজধানীর বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

খুচরা বিক্রেতারা জানান, সব ধরনের সবজি ও মাছের দাম তুলনামূলক বেশি থাকায় ডিমের চাহিদাও বেড়ে গেছে। বর্তমানে প্রতি ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১৪৪ টাকায়, আর সাদা ডিমের দাম ১৩৫ টাকা।

খুচরা বিক্রেতারা বলছেন, বর্তমানে সব ধরনের সবজি ও মাছের দাম তুলনামূলক বেশি। এ কারণে ডিমের চাহিদা বেড়েছে। তাই দাম কিছুটা বাড়তি। প্রতি ডজনে ৫ টাকা বেড়ে এখন লাল ডিম বিক্রি হচ্ছে ১৪৪ টাকায়। আর প্রতি ডজন সাদা ডিম বিক্রি হচ্ছে ১৩৫ টাকায়।

বাজার ঘুরে দেখা যায়, বাজারে প্রতি কেজি টমেটো ১২০ টাকা, গাজর ১৬০ টাকা, শিম ২২০ টাকা, করলা ১০০ টাকা, চিচিঙ্গা ৪০-৫০ টাকা, ঢ্যাঁড়শ ৭০ টাকা, কাঁকরোল ১০০ টাকা, পেঁপে ৪০ টাকা, পটোল ৭০ টাকা ও মুলা ৬০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি কেজি পেঁয়াজ ৮০ টাকা, বেগুন ৮০-১২০ টাকা, কচুর মুখী ৪০ টাকা, বরবটি ৭০ টাকা, আলু ২৫ টাকা ও শসা ৮০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা মরিচ বর্তমানে কেজি প্রতি ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে বাজারে প্রতিকেজি বোয়াল ৮০০-১০০০ টাকা, কোরাল ৮৫০-৯০০ টাকা, আইড় ৭০০-৮০০ টাকা, চাষের রুই ৩০০-৪৫০ টাকা ও কাতল ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া তেলাপিয়া ১৮০ টাকা, চাষের পাঙাশ ২০০ টাকা, চাষের ট্যাংরা ৬০০ টাকা, এবং পাবদা ও শিং ৪০০-৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এ ছাড়া স্থিতিশীল রয়েছে মুরগির বাজার। বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ টাকায়, আর সোনালি মুরগির জন্য গুনতে হচ্ছে ২৮০ থেকে ৩০০ টাকায়। লাল লেয়ার কেজি প্রতি ৩২০ টাকা ও দেশি মুরগি বিক্রি হচ্ছে ৫৫০-৬০০ টাকায়।

এদিকে ব্যবসায়ীদের ঘোষিত নতুন দরের সয়াবিন বাজারে আসেনি। ভোজ্যতেল আগের দামেই বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন খুচরা বিক্রেতারা। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৮৯ টাকায়। আর ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের জন্য গুনতে হচ্ছে ৯২২ টাকা।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভেজাল কসমেটিকস ও হোমকেয়ার পণ্যে জনস্বাস্থ্য ঝুঁকিতে
ভেজাল কসমেটিকস ও হোমকেয়ার পণ্যে জনস্বাস্থ্য ঝুঁকিতে
তালিকাভুক্ত ৫ এনবিএফআইয়ের শেয়ারে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দরপতন
বন্ধের সিদ্ধান্তে পুঁজিবাজারে ধাক্কা: তালিকাভুক্ত ৫ এনবিএফআইয়ের শেয়ারে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দরপতন
দেশের ৬ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত
দেশের ৬ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত