• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পুঁজিবাজারে আজীবন নিষিদ্ধ শিবলী রুবাইয়াত ও রিয়াজ ইসলাম

নিজস্ব প্রতিবেদক    ২২ অক্টোবর ২০২৫, ০৮:৫৫ পি.এম.
সাবেক বিএসইসি চেয়ারম্যান শিবলী রুবাইয়াত ও রিয়াজ ইসলাম-ছবি সংগৃহীত

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ও এলআর গ্লোবাল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও প্রধান বিনিয়োগ কর্মকর্তা রিয়াজ ইসলামকে পুঁজিবাজারের সব কার্যক্রম থেকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) অনুষ্ঠিত ৯৭৮তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

বিএসইসির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পদ্মা প্রিন্টার্স অ্যান্ড কালার লিমিটেডে বিনিয়োগ এবং কোয়েস্ট বিডিসি লিমিটেডের মূলধন অস্বাভাবিকভাবে বৃদ্ধি করার প্রক্রিয়ায় অনৈতিক যোগসাজশের প্রমাণ পাওয়ায় তাদের এই শাস্তি দেওয়া হয়েছে।

তদন্ত কমিটি উল্লেখ করেছে, ২০২১ সালের সেপ্টেম্বরে তৎকালীন নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান এবং রিয়াজ ইসলামের যোগসাজশে এলআর গ্লোবালের ছয়টি মিউচুয়াল ফান্ডের তহবিল ব্যবহার করে পদ্মা প্রিন্টার্সের ৫১ শতাংশ শেয়ার কেনা হয়েছিল। উদ্যোক্তা-পরিচালকের শেয়ার উচ্চ দামে ক্রয় করা হয়েছিল এবং ছয় কর্মকর্তাকে পরিচালক পদে বসানো হয়েছিল। অধ্যাপক শিবলী রুবাইয়াত মূল স্পন্সর শেয়ারহোল্ডারদের শেয়ার বিক্রির জন্য প্ররোচিত করেছেন এবং ক্ষমতার অপব্যবহার করেছেন বলে অভিযোগ রয়েছে।

এলআর গ্লোবালের ব্যবস্থাপনায় থাকা মিউচুয়াল ফান্ডগুলোকে তালিকাবহির্ভূত কোম্পানি ও সিকিউরিটিজে বিনিয়োগের মাধ্যমে অপব্যবহার করা হয়েছে, যা মূলধনের ক্ষতি বাড়িয়েছে। এ কারণে রিয়াজ ও শিবলীকে আজীবন নিষিদ্ধ করার সুপারিশ করা হয়েছে।

এ ছাড়া দুদকের কাছে অভিযোগ পাঠানোর সুপারিশও করা হয়েছে, যাতে প্রমাণিত অনিয়ম এবং মানি লন্ডারিং সংক্রান্ত বিস্তারিত তদন্ত করা যায়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য বড় সুখবর
ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য বড় সুখবর
ভেজাল কসমেটিকস ও হোমকেয়ার পণ্যে জনস্বাস্থ্য ঝুঁকিতে
ভেজাল কসমেটিকস ও হোমকেয়ার পণ্যে জনস্বাস্থ্য ঝুঁকিতে
তালিকাভুক্ত ৫ এনবিএফআইয়ের শেয়ারে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দরপতন
বন্ধের সিদ্ধান্তে পুঁজিবাজারে ধাক্কা: তালিকাভুক্ত ৫ এনবিএফআইয়ের শেয়ারে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দরপতন