• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ইরানের সঙ্গে কোনো আলোচনা নয়: ট্রাম্প প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে ঢাকার ২ সিটির ‘দুরবস্থা’ জানালেন প্রশাসকরা সীতাকুণ্ডে শিশু ইরা হত্যাকাণ্ডের মূল আসামি গ্রেপ্তার ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান ধানের শীষে ভোট দিতে চাওয়া অসুস্থ বৃদ্ধার পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের জন্য আশীর্বাদ হয়ে এসেছেন: প্রিন্স মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা বন্ধে ডিএমপির কঠোর নির্দেশ ভিআইপি প্রটোকল ছাড়া চলাচল, রাজধানীতে গতি বেড়েছে যানবাহনের যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জন্য একের পর এক ‘নরকের দরজা খুলবে’: আইআরজিসি তরুণ পেশাজীবীরাই দেশের ভবিষ্যৎ বিনির্মাণের প্রধান শক্তি: তথ্যমন্ত্রী

যেসব পেশায় বেশি কিডনি সমস্যার ঝুঁকি এবং করণীয়

লাইফস্টাইল    ২৬ নভেম্বর ২০২৫, ০৬:৩৬ পি.এম.
ছবি: সংগৃহীত

নিয়মিত পরিশ্রম মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ হলেও কিছু পেশায় দীর্ঘমেয়াদে কিডনির ক্ষতির সম্ভাবনা বেড়ে যায়। কিডনি শরীর থেকে বর্জ্য পদার্থ ও অতিরিক্ত জল বের করে রক্তকে পরিষ্কার রাখে। কিডনি দুর্বল হলে বিষক্রিয়াজনিত সমস্যা এবং দীর্ঘস্থায়ী কিডনি রোগ (CKD) হতে পারে।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, নিম্নলিখিত পেশাগুলো কিডনির জন্য ঝুঁকিপূর্ণ:

১. প্রচণ্ড গরমে কাজ:
নির্মাণ, রাস্তা নির্মাণ, কারখানা বা চাষের কাজে প্রচুর ঘামের মাধ্যমে পানিশূন্যতা হয়, যা কিডনিতে অতিরিক্ত চাপ সৃষ্টি করে।

২. রাসায়নিক বা বিষাক্ত ধোঁয়ায় কাজ:
রঙ, ব্যাটারি, আঠা, ট্যানারি ইত্যাদি কারখানায় ব্যবহৃত রাসায়নিক পদার্থ শরীরে জমা হয়ে কিডনির ক্ষতি করতে পারে।

৩. ভারী ধাতুর সংস্পর্শে কাজ:
সীসা, ক্যাডমিয়াম, পারদ জাতীয় ধাতু নিয়ে কাজ করার ফলে কিডনির ক্ষতির ঝুঁকি বেড়ে যায়।

৪. উচ্চ চাপযুক্ত কাজ:
ক্রমাগত মানসিক চাপ, রাতের শিফট, ঘুমের অভাব এবং অনিয়মিত খাবার কিডনির স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এ পরিস্থিতি রক্তচাপ ও বিপাক প্রক্রিয়াকে প্রভাবিত করে এবং কিডনিতে অতিরিক্ত চাপ তৈরি করে।

কিডনি সুরক্ষার করণীয়:

গরম ও রোদে কাজ করলে প্রতি ২০–৩০ মিনিট অন্তর পানি পান করুন এবং মাঝে মাঝে ছায়ায় বিশ্রাম নিন।

লবণ ও খনিজ সমৃদ্ধ পানীয় গ্রহণ করুন।

রাসায়নিক সংস্পর্শে কাজ করার সময় মাস্ক, গ্লাভস এবং প্রতিরক্ষামূলক পোশাক ব্যবহার করুন।

বায়ুচলাচল নিশ্চিত করুন এবং নিয়মিত কিডনি পরীক্ষা করান।

উচ্চ চাপযুক্ত কাজে নিয়োজিতরা পর্যাপ্ত ঘুম, বিরতি ও স্বাস্থ্যকর জীবনযাপন বজায় রাখুন।

বিশেষজ্ঞরা বলছেন, পেশার চাপ কমানো সম্ভব না হলেও স্বাস্থ্যকর অভ্যাস মেনে চললে কিডনি দীর্ঘদিন সুস্থ রাখা সম্ভব। সতর্ক থাকুন, নিয়মিত পরীক্ষা করুন এবং নিজের যত্ন নিন।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খাদ্যাভ্যাস ও জীবনযাপনের কারণে বাড়ছে বুকজ্বালা
খাদ্যাভ্যাস ও জীবনযাপনের কারণে বাড়ছে বুকজ্বালা
সঠিক সময় খাবারের নিয়ম না মানলে বাড়ে ডায়াবেটিস
সঠিক সময় খাবারের নিয়ম না মানলে বাড়ে ডায়াবেটিস
বিশ্ব ভালোবাসা দিবস আজ
বিশ্ব ভালোবাসা দিবস আজ