• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

যমুনা অভিমুখে পদযাত্রা শাহবাগে আটকে দিলো পুলিশ


প্রকাশ:  ৮ জানুয়ারী ২০২৫, ০৫:২৫ পি.এম.
শেয়ার করুন 0
যমুনা অভিমুখে পদযাত্রা শাহবাগে আটকে দিলো পুলিশ

নিজস্ব প্রতিবেদক

পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় সুষ্ঠু বিচার, নিরপরাধ জওয়ানদের মুক্তিসহ তিন দফা দাবিতে পরিবারের সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের পদযাত্রা শাহবাগে আটকে দিয়েছে পুলিশ। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় যাচ্ছিলেন তারা।

বাধা পেয়ে বর্তমানে শাহবাগ থানা ও জাদুঘরের সামনে অবস্থান করছেন তারা। শাহবাগ থেকে বিডিআর কল্যাণ পরিষদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ সদস্যকে পুলিশ ভ্যানে করে প্রধান উপদেষ্টার কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। তারা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দেবেন। জানা গেছে, পরবর্তী কর্মসূচি দেয়া হবে সেখান থেকে তারা ফেরার পর।

এসব দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে আজ বুধবার (৮ জানুয়ারি) গণজমায়েতের ডাক দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ওই ডাকে সাড়া দিয়ে সেখানে সকাল থেকেই নানা প্রান্ত থেকে মানুষ এসে জড়ো হয়। বিপরীতে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে মোতায়েন করা হয় বাড়তি পুলিশ।

আজ বিডিআর হত্যাকাণ্ড ইস্যুতে সিএমএম সিএমএম আদালতে শুনানি থাকার কথা জানা গেছে।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
মোহাম্মদপুরে এসআইকে ছুরিকাঘাত, ক্ষতস্থানে ৪৩টি সেলাই
ছবি: ভিওডি বাংলা
ধামরাইয়ে ৪ ভুয়া ডিবি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা