• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

ইরাবের নেতৃত্বে আকতারুজ্জামান-সেলিম আহমেদ


প্রকাশ:  ৮ জানুয়ারী ২০২৫, ১০:০৮ পি.এম.
শেয়ার করুন 0
ইরাবের নেতৃত্বে আকতারুজ্জামান-সেলিম আহমেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন 'এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের’ (ইরাব) সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার আকতারুজ্জামান এবং সাধারণ সম্পাদক হয়েছেন প্রতিদিনের বাংলাদেশের নিজস্ব প্রতিবেদক সেলিম আহমেদ। 

বুধবার (৮ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে ১১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। এতে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন সিনিয়র শিক্ষা সাংবাদিক আজিজুল পারভেজ।

কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি সংবাদের সিনিয়র রিপোর্টার রাকিব উদ্দিন, যুগ্ম সম্পাদক আজকের পত্রিকার সিনিয়র রিপোর্টার রাহুল শর্মা, সাংগঠনিক সম্পাদক ঢাকা পোস্টের নিজস্ব প্রতিবেদক মুছা মল্লিক, অর্থ সম্পাদক ইউএনবি'র সিনিয়র রিপোর্টার আতাউর রহমান, দপ্তর সম্পাদক পদে বিডি নিউজের রুম্মান তুর্য নির্বাচিত হন।

এ ছাড়া কমিটিতে কার্যনির্বাহী সদস্য পদে রয়েছেন- ভোরের কাগজের সিনিয়র রিপোর্টার অভিজিৎ ভট্টাচার্য, বাহান্ন নিউজ সম্পাদক বিভাস বাড়ৈ, সংবাদ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার আবদুল হাই তুহিন ও ব্রেকিং নিউজের সিনিয়র রিপোর্টার এসএম আতিক।

এর আগে সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি অভিজিৎ ভট্টাচার্য।

ভিওডি বাংলা/


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘ঢাকা প্রতিদিন’-এর বিশেষ প্রতিবেদক হাফিজুর রহমান (এইচ আর শফিক)।ছবি: ভিওডি বাংলা
সংবাদ প্রকাশের পর সাংবাদিক এইচ আর শফিক গ্রেপ্তার
উধাও হচ্ছে সাংবাদিকদের ফেসবুক অ্যাকাউন্ট
উধাও হচ্ছে সাংবাদিকদের ফেসবুক অ্যাকাউন্ট
ছবি: সংগৃহীত
যেভাবে জন্ম নেয় একটি সংবাদ