একাত্তরের অর্জন বাঙ্গালী জাতির সেরা অর্জন যা আর কোনো কিছুর সাথে তুলনা হয়না। যুদ্ধ চলাকালীন সময়ে পালিয়ে থাকা কিছু লোকজনের উপর যুদ্ধ শেষ হওয়ার পরে দেশের দায়িত্ব দেওয়া হয়েছে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে মিলনায়তনে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
প্রধান অতিথির বক্তব্যে হাফিজ উদ্দিন বলেন, একাত্তরের অর্জন বাঙ্গালী জাতির সেরা অর্জন যা আর কোনো কিছুর সাথে তুলনা হয় না। যুদ্ধ চলাকালীন সময়ে পালিয়ে থাকা কিছু লোকজনের উপর যুদ্ধ শেষ হওয়ার পরে দেশের দায়িত্ব দেওয়া হয়েছে। একাত্তরের স্বাধীনতা যুদ্ধের ঘোষনা দিয়েছেন বিএনপি এবং এটা ঐতিহাসিক সত্যি যেটা আওয়ামী লীগ বিশ্বাস করে না। ৭১ এর যুদ্ধ আমরা কলঙ্কিত করতে দিবোনা।
"দেশ প্রেমিক শুধু জামায়াত আর বাংলাদেশ সেনাবাহিনী" জামায়াতের দেয়া এ বক্তব্যে তিনি নিন্দা জানান এবং এই বক্তব্যকে তিনি প্রত্যাখ্যান করেন। একাত্তরের স্বাধীনতা যুদ্ধে জামায়াতের যে ভূমিকা ছিলো এর জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে। তিনি ২৪ এর গনঅভ্যুত্থানকে বিশ্বাস করেন।
তিনি আরও বলনে আমরা ডা. ইউনুস স্যারকে সমর্থন করি, তাকে আরও বলিষ্ঠ হতে হবে এবং আন্দোলনে আহতদের চিকিৎসা ভালোভাবে করতে হবে। আমরাও দেশের সংস্কার চাই এবং এই সংস্কার করবেন দেশের জনগণ তাদের নির্বাচিত প্রতিনিধি মাধ্যমে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ইশতিয়াক আহমেদ, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুস সালাম, জয়নুল আবদিন ফারুক উপদেষ্টা বিএনপি চেয়ারপার্সন এবং ফজলুল রহমান, সাবেক সভাপতি সুপ্রিম কোর্ট বার।
মাহমুদ রাহাত/ভিওডি বাংলা









মন্তব্য