• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

শুক্রবার চলচ্চিত্র ​​​​​​​পরিচালক সমিতির নির্বাচন


প্রকাশ:  ৯ জানুয়ারী ২০২৫, ০৪:১৯ পি.এম.
শেয়ার করুন 0
শুক্রবার চলচ্চিত্র ​​​​​​​পরিচালক সমিতির নির্বাচন

বিনোদন ডেস্ক

আগামীকাল শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন। কিন্তু এফডিসিজুড়ে নেই কোনো ভোটের আমেজ। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২৮ ডিসেম্বর। এক দিন আগে ২০২৫-২৬ মেয়াদের নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত করে কমিশন। পরে  নির্বাচনের  নতুন তারিখ ১০ জানুয়ারি ঘোষণা করা হয়।

সহকারী নির্বাচন কমিশনার এজে রানা বলেন, 'গত ২৮ ডিসেম্বর পরিচালক সমিতির ২০২৫-২৬ মেয়াদের নির্বাচনের ভোটগ্রহণ হওয়ার কথা ছিল। তবে নানা কারণে তখন সেটি স্থগিত করা হয়। চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন আগামী ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনারসহ দুই প্যানেলের সবার সঙ্গে আলোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।'

এবারের নির্বাচনে মুশফিকুর রহমান গুলজার-সাফি উদ্দিন সাফি পরিষদ ও শাহীন সুমন-শাহীন কবির টুটুল পরিষদের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করছেন আবদুল লতিফ বাচ্চু, সহকারী নির্বাচন কমিশনা হিসেবে এজে রানা ও বিএইচ নিশান।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘ইন্ডিয়ান আইডল’ হলেন জ্যোতির্ময়ী নায়েক
‘ইন্ডিয়ান আইডল’ হলেন জ্যোতির্ময়ী নায়েক
কাঞ্চন মল্লিক-শ্রীময়ী চট্টরাজ
কাঞ্চনের সক্ষমতা আছে, তাই বাবা হয়েছে: শ্রীময়ী
সেই শিক্ষিকার ভাইরাল রিল নিয়ে মুখ খুললেন ‘শ্রাবণের মেঘগুলো’ গানের শিল্পী
সেই শিক্ষিকার ভাইরাল রিল নিয়ে মুখ খুললেন ‘শ্রাবণের মেঘগুলো’ গানের শিল্পী