• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

স্থিতিশীল সবজির বাজার, দাম কমেছে আলুর


প্রকাশ:  ১০ জানুয়ারী ২০২৫, ১০:৫৯ এ.এম.
শেয়ার করুন 0
স্থিতিশীল সবজির বাজার, দাম কমেছে আলুর

নিজস্ব প্রতিবেদক 

রাজধানীর কাঁচাবাজারে সবজির দাম গত সপ্তাহের মতোই স্থিতিশীল রয়েছে। তবে সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে কমেছে আলুর দাম। গত সপ্তাহের ৫০ টাকার আলু প্রতি কেজিতে ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ৪০ টাকায়।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজার, জিগাতলা কাঁচা বাজার, কাঁঠাল বাগান ঘুরে ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া যায়।

গত সপ্তাহের ৫০ টাকার গোল বেগুন ও লম্বা বেগুনের দাম অপরিবর্তিত রয়েছে। মুলা ২০, ফুলকপি ও বাঁধাকপি দাম কমে ২০ থেকে ৩০, পেঁপে ও শালগম ৩০, কাঁচামরিচ ৬০ থেকে ৮০, শিম ৪০ থেকে ৫০, শসা ৫০, লাউ প্রতিটি ৪০ থেকে ৫০ টাকা বিক্রি হচ্ছে। তবে পাড়া-মহল্লার বাজারে এসব সবজির মানভেদে দামের পার্থক্য রয়েছে।

গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে আলুর দাম। গত সপ্তাহের ৫০ থেকে ৫৫ টাকার আলু বাজার ও মানভেদে ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে কেউ কেউ ৫০ টাকা দরেও বিক্রি করছে। দেশি পেঁয়াজের দামও রয়েছে অপরিবর্তিত। প্রতি কেজি ৫০ থেকে ৫৫, ইন্ডিয়ান নতুন পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা দরে। এ ছাড়া দেশি রসুন ২৫০ ও ইন্ডিয়ান রসুন প্রতি কেজি ২২০ টাকা, চায়না আদা ১৮০ থেকে ২০০ টাকা, ক্যারোলা আদা ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। কারওয়ান বাজারের আলু বিক্রেতা সোহেল বলেন, গত সপ্তাহের তুলনায় আলুর দাম কমেছে। এতে আমাদের ব্যবসায় কিছুটা ক্ষতি হয়েছে। আলুর সরবরাহ বাজারে বৃদ্ধি পাওয়ায় বেশি দামে কিনেও কেজিতে ১০ টাকা কমে বিক্রি করতে হচ্ছে।

এদিকে খোলা সয়াবিন তেল গত সপ্তাহের মতো প্রতি কেজি ১৮৫, খোলা পাম তেল ও সুপার প্রতি কেজি ১৭৫ টাকা, বোতলজাত ৫ লিটার সয়াবিন ৮৪০ থেকে ৮৫০, ১ লিটার সয়াবিন ১৭৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

কারওয়ান বাজারের কৃষি মার্কেট ঘুরে দেখা গেছে, প্রতি কেজি মিনিকেট ও নাজিরশাইল ১৭৫ থেকে ১৮০, আটাশ ৬০ থেকে ৬৫, বাসমতী ১০০, পাইজাম ৫৫ থেকে ৫৮ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে এই চাল নিউমার্কেট ও পাড়া-মহল্লার খুচরা বাজারে প্রতি কেজিতে ৫ টাকা করে বেশি।

অপরিবর্তিত রয়েছে মুরগি ও ডিমের দাম। প্রতি হালি ব্রয়লার মুরগির ডিম ৪৫ থেকে ৪৮ টাকা, হাঁসের ডিমের হালি ৮০, প্রতি কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৪০ টাকা দরে। এক কেজি ওজনের ব্রয়লার মুরগি ২০০ থেকে ২১০ টাকা, ২ থেকে ৩ কেজি ওজনের ব্রয়লার কেজিতে ১০ টাকা বেশি বিক্রি হচ্ছে।

মাছের বাজার ঘুরে দেখা গেছে, আকারভেদে পাবদা মাছ ৩৫০ থেকে ৪০০ টাকা, ছোট রুই ২৫০, ৪ থেকে ৫ কেজি ওজনের রুই ৪৫০, টেংরা ৬৫০, চাষের শিং ৪৫০, তেলাপিয়া ২০০, পাঙাশ আকারভেদে ১৮০ থেকে ২০০, সিলভার প্রতি কেজি ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতি কেজি খাসির মাংস ১১০০ থেকে ১১৫০ এবং গরুর মাংস ও কলিজা ৭৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক
ছবি: সংগৃহীত
গ্যাস সংকট আরও কয়েকদিন, ভোগান্তিতে সব শ্রেণির গ্রাহক
ছবি: ভিওডি বাংলা
এসডিজি অর্জনে ৫ বছরে আরও ৪২১ বিলিয়ন ডলার প্রয়োজন