• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

ঢামেক মর্গে মিলল জুলাই অভ্যুত্থানের ৬ বেওয়ারিশ লাশ


প্রকাশ:  ১০ জানুয়ারী ২০২৫, ০৫:২৯ পি.এম.
শেয়ার করুন 0
ঢামেক মর্গে মিলল জুলাই অভ্যুত্থানের ৬ বেওয়ারিশ লাশ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ আরও ছয় বেওয়ারিশ লাশের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে জুলাই গণ-অভুত্থ্যান বিষয়ক বিশেষ সেল। শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় তারা।

সংবাদ সম্মেলনে বক্তারা জানান, নিজেদের অনুসন্ধানে ঢাকা মেডিকেলে গণঅভ্যুত্থানে শহিদ অশনাক্ত ৬টি লাশ আছে বলে জানতে পারে জুলাই গণ-অভুত্থ্যান বিষয়ক বিশেষ সেল।

তারা আরও জানান, সকালে সেলের একটি টিম এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য শাহবাগ থানায় যায়। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর ছয়টি লাশ এখনও হিমাগারে থাকার তথ্য নিশ্চিত করেন। লাশগুলো ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক মর্গে আছে বলে তিনি ওসি।

মর্গে থাকা লাশের মধ্যে রয়েছে অজ্ঞাতনামা পুরুষ (২০), অজ্ঞাতনামা পুরুষ (২৫), অজ্ঞাতনামা পুরুষ (২২), অজ্ঞাতনামা মহিলা (৩২), অজ্ঞাতনামা পুরুষ (৩০) ও এনামুল (২৫)।

বক্তারা বলেন, লাশগুলোর ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্তে ৫ জনের মৃত্যুর কারণ হিসেবে লেখা হয়েছে ‘আঘাতজনিত’। একজনের (এনামুল) মৃত্যুর কারণ হিসেবে ‘ডিজিস্ট ওপর থেকে নিচে পড়ে মৃত্যু লেখা হয়েছে’।

জুলাই গণ-অভুত্থ্যান বিষয়ক বিশেষ সেলের নেতারা জানান, লাশগুলোর ডিএনএ ও পরিহিত আলামত সংগ্রহ করা হয়েছে। এ মুহূর্তে লাশগুলো ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক হিমাগারে রক্ষিত আছে।

কারও পরিবারের সদস্য মিসিং থাকলে ০১৬২১৩২৪১৮৭ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন জুলাই গণ-অভুত্থ্যান বিষয়ক বিশেষ সেলের নেতারা।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
মোহাম্মদপুরে এসআইকে ছুরিকাঘাত, ক্ষতস্থানে ৪৩টি সেলাই
ছবি: ভিওডি বাংলা
ধামরাইয়ে ৪ ভুয়া ডিবি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা