• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

খেলাধুলাকে গুরুত্ব দিচ্ছে বিএনপি: আমিনুল হক


প্রকাশ:  ১১ জানুয়ারী ২০২৫, ০৮:৩৫ পি.এম.
শেয়ার করুন 0
খেলাধুলাকে গুরুত্ব দিচ্ছে বিএনপি: আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক:

তরুন প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে বিএনপি খেলাধুলাকে গুরুত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক। 

শনিবার(১১ জানুয়ারী) বিকেলে ঝালকাঠি জেলার  ঝালকাঠি সদর থানার তারুলী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

ভোটের মাধ্যমে বিএনপি সরকার গঠন করলে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলা বাধ্যতামূলক করার অঙ্গীকার করেন তিনি। 

ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত করা হবে জানিয়ে দেশে যেন আর কোন স্বৈরশাসকের জন্ম না হয় সেদিকেও সকলকে খেয়াল রাখার আহ্ববান জানান আমিনুল হক। 

ঝালকাঠি সোনালী অতীত ও মিরপুর সোনালী অতীত এর মধ্যে প্রীতি ফুটবল অনুষ্ঠিতব্য এই  খেলায় মিরপুর সোনালী অতীত ৩/২ গোলে জয়লাভ করে।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত