• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

মির্জা ফখরুলের সাথে চীনা রাষ্ট্রদূতের দ্বিপক্ষীয় আলোচনা


প্রকাশ:  ১৩ জানুয়ারী ২০২৫, ০৮:৫১ পি.এম.
শেয়ার করুন 0
মির্জা ফখরুলের সাথে চীনা রাষ্ট্রদূতের দ্বিপক্ষীয় আলোচনা

নিজস্ব প্রতিবেদক

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক স্বার্থ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা।

সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে চীনা রাষ্ট্রদূতের বারিধারার বাসায় ঘণ্টাব্যাপী এ বৈঠক হয়।

বাংলাদেশে চীনা দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানিয়েছে, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

এতে আরও বলা হয়, উভয় পক্ষ পারস্পরিক উদ্বেগের বিষয়গুলো নিয়ে মতবিনিময় করেছেন। এর আগে গত বছরের ২১ আগস্ট গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করে অতীতের মতো এবারও বাংলাদেশ ও জনগণের প্রতি চীনের সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

তিনি আশ্বাস দেন যে, দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে ভবিষ্যতে বাংলাদেশে বিনিয়োগ বাড়াবে চীন।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক