• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

আরও দুইদিন বন্ধ থাকবে সঞ্চয়পত্র বিক্রি


প্রকাশ:  ১৪ জানুয়ারী ২০২৫, ০৩:৪৭ পি.এম.
শেয়ার করুন 0
আরও দুইদিন বন্ধ থাকবে সঞ্চয়পত্র বিক্রি

জ্যেষ্ঠ প্রতিবেদক

সফটওয়্যার আপগ্রেডেশনের জন‌্য গত বৃহস্পতিবার থেকে সঞ্চয়পত্রের সব ধরনের সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে কোনো ধরনের সঞ্চয়পত্র বিক্রিসহ বিভিন্ন স্কিমের মুনাফার অর্থ তোলা যাচ্ছে না। এতে ক‌রে ভোগান্তিতে পড়েছেন গ্রাহক। জাতীয় সঞ্চয় অধিদপ্তর ও বাংলাদেশ ব্যাংকে খোঁজ নিয়ে এ তথ্য পাওয়া গেছে।

সঞ্চয়পত্র অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ শরীফুল ইসলাম ঢাকা পোস্ট‌কে জানান, সফটওয়্যার আপগ্রেডেশনের কাজ চলছে। আরও এক দুইদিন সময় লাগবে। আগামী বৃহস্পতিবার থেকে বিক্রিসহ সব ধরনের কার্যক্রম শুরু হবে বলে জানান। এর আগে গতকাল সোমবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টার পর সেবা চালু হওয়ার কথা বললেও আপগ্রেডেশনের কাজ সম্পূর্ণ হয়নি।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসের পরিচালক রোকনুজ্জামান জানান, বিষয়টি সঞ্চয়পত্র অধিদপ্তর দেখে। তারা বলেছিল সোমবার দুপুর ১২টা নাগাদ চালু হবে কিন্তু এখন পর্যন্ত সার্ভার সচল হয়নি। আজ‌কেও অনেক গ্রাহক বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখায় সঞ্চয়পত্র কিনতে এসে ফি‌রে গেছে।

গ্রাহক জা‌কির হো‌সেন জানান, সঞ্চয়পত্র কিনব গত কয়েকদিন ধ‌রেই শুনছি সফটওয়্যারের সমস্যা। আজ খোঁজ নি‌তে আসলাম এখনও বি‌ক্রি বন্ধ আছে। কবে নাগাদ চালু হবে তাও বল‌তে পারছে না।

ভিওডি বাংলা/ এম


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক
ছবি: সংগৃহীত
গ্যাস সংকট আরও কয়েকদিন, ভোগান্তিতে সব শ্রেণির গ্রাহক
ছবি: ভিওডি বাংলা
এসডিজি অর্জনে ৫ বছরে আরও ৪২১ বিলিয়ন ডলার প্রয়োজন