• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

ধূমপান ছাড়লেন আমির খান


প্রকাশ:  ১৫ জানুয়ারী ২০২৫, ০৪:২৪ পি.এম.
শেয়ার করুন 0
ধূমপান ছাড়লেন আমির খান

বিনোদন ডেস্ক

মুক্তির অপেক্ষায় আমির খানের ছেলে জুনেদ খান অভিনীত ছবি ‘লভেয়াপা’। ছবিতে জুনায়েদ খান বিপরীতে রয়েছেন আরেক তারকা সন্তান খুশি কাপুর। ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে আমির নিজে উপস্থিত ছিলেন। 

আর সেখানেই জীবনের এক বড় সিদ্ধান্তের বিষয়ে জানিয়েছেন নায়ক। ধূমপান ছেড়ে দিয়েছেন আমির খান। জুনায়েদের বলিউডে সাফল্যের বিনিময়ে দীর্ঘদিনের অভ্যাস ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা। 

আমির খান জানান, বেশ কিছুদিন ধরেই তিনি সিগারেটের নেশা ত্যাগ করার কথা ভাবছিলেন। অবশেষে ছেলের প্রথম ছবি মুক্তির আগে চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন এ অভিনেতা। 

আমিরের কথায়, ‘আমি ধূমপান ছেড়ে দিয়েছি। অনেক বছর থকে সিগারেট খাচ্ছি, এখন আমি একটি পাইপে সুইচ করেছি। তামাক স্বাস্থ্যের জন্য ভাল নয়। কারও এটা করা উচিত নয়।’

তিনি বলেন, ‘আমি একপ্রকার মানত করেছিলাম। এই ছবি সফল হোক বা না হোক, আমি একজন বাবা হিসাবে নিজের দিক থেকে ধূমপান ছেড়ে দেব।’

প্রসঙ্গত, গত বছর নেটফ্লিক্সে ‘মহারাজ’ দিয়ে পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন জুনায়েদ খান। আর এবার প্রেক্ষাগৃহে তার বহু প্রতীক্ষিত ছবি মুক্তি পেতে চলেছে চলতি বছরের ৭ ফেব্রুয়ারি। এদিকে আমিরকে এরপর ‘সিতারে জমিন পার’ ছবিতে দেখা যাবে।

ভিওডি বাংলা/ 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘ইন্ডিয়ান আইডল’ হলেন জ্যোতির্ময়ী নায়েক
‘ইন্ডিয়ান আইডল’ হলেন জ্যোতির্ময়ী নায়েক
কাঞ্চন মল্লিক-শ্রীময়ী চট্টরাজ
কাঞ্চনের সক্ষমতা আছে, তাই বাবা হয়েছে: শ্রীময়ী
সেই শিক্ষিকার ভাইরাল রিল নিয়ে মুখ খুললেন ‘শ্রাবণের মেঘগুলো’ গানের শিল্পী
সেই শিক্ষিকার ভাইরাল রিল নিয়ে মুখ খুললেন ‘শ্রাবণের মেঘগুলো’ গানের শিল্পী