• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

প্রতিবাদ মিছিলে এবার পুলিশের লাঠিচার্জ


প্রকাশ:  ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:৪৯ পি.এম.
শেয়ার করুন 0
প্রতিবাদ মিছিলে এবার পুলিশের লাঠিচার্জ

ঢামেক প্রতিবেদক

রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনের সামনে গতকালের হামলার প্রতিবাদে বৃহস্পতিবার ‘সংক্ষুব্ধ ছাত্র-জনতা’ আয়োজিত মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। এতে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ভিডিও জার্নালিস্টসহ সাত জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে শিক্ষা ভবনের সামনে এ ঘটনা ঘটে। পরে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

আহতরা হলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ভিডিও জার্নালিস্ট বাবু (৫৪), ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নেবুলা (২৫), ইভান (২২), নুরুজ্জামান (২২), সুমাইয়া (২৩), পঙ্কজ নাথ (৩০), পথচারী বাবুল (৩৫)।

তাদের নিয়ে আসা রিয়াদ জানান, গতকাল ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ওপর হামলার প্রতিবাদে শান্তিপূর্ণ মিছিল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়ার পথে শিক্ষা ভবনে সামনে আমাদের ওপর পুলিশ লাঠিচার্জ করে। এতে আমরা কয়েকজন আহত হই। প্রাথমিক চিকিৎসা দিয়ে সবাইকে ছেড়ে দিয়েছেন ঢামেকের চিকিৎসকরা।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, সাতজনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। 

উল্লেখ্য, পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ সংবলিত গ্রাফিতি রাখা ও না রাখা দিয়ে দুই পক্ষের কর্মসূচি চলাকালে গতকাল হাতাহাতি এবং পরে হামলার ঘটনা ঘটে। ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’ বলছে, তাদের ওপর হামলা করেছে স্টুডেন্ট ফল সভারেন্টি নামের একটি সংগঠন। হামলায় অনেকে আহত হন। যদিও স্টুডেন্টস ফর সভারেন্টি অভিযোগ অস্বীকার করেছে। ওই হামলার প্রতিবাদে আজকের মিছিলের আয়োজন করা হয়। 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
মোহাম্মদপুরে এসআইকে ছুরিকাঘাত, ক্ষতস্থানে ৪৩টি সেলাই
ছবি: ভিওডি বাংলা
ধামরাইয়ে ৪ ভুয়া ডিবি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা