• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জ্বালানি উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার

নবম পে-স্কেলের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানিকছড়িতে

খাগড়াছড়ি প্রতিনিধি    ১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২১ পি.এম.
নবম পে-স্কেলের দাবিতে প্রতিবাদ সমাবেশ। ছবি: ভিওডি বাংলা

জ্বালানি উপদেষ্টার সাম্প্রতিক বিতর্কিত মন্তব্য প্রত্যাহার এবং বৈষম্যহীন নবম পে-স্কেলের গেজেট দ্রুত প্রকাশের দাবিতে খাগড়াছড়ির মানিকছড়িতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।

রোববার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ সংলগ্নে এই প্রতিবাদ সমাবেশ করে উপজেলা সরকারি কর্মচারি দাবি আদায় ঐক্য পরিষদ। এতে উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মরত অর্ধশত কর্মচারী অংশ নেন। 

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ ১১ বছর ধরে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ন্যায্য পে-স্কেল থেকে বঞ্চিত রয়েছেন। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে তাদের জীবনযাপন চরম সংকটের মুখে পড়েছে। নবম পে-কমিশনের চূড়ান্ত প্রতিবেদন সরকারের কাছে থাকা এবং বাজেটে অর্থের সংস্থান থাকা সত্ত্বেও গেজেট প্রকাশে অযৌক্তিক বিলম্ব করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা।

এছাড়া বক্তারা দাবি করেন, এমন পরিস্থিতিতে জ্বালানি উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্য কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ক্ষোভ ও হতাশা আরও বাড়িয়ে দিয়েছে।

সমাবেশ থেকে অবিলম্বে জ্বালানি উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার এবং আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর করার শর্তে নবম পে-স্কেলের গেজেট প্রকাশের জোর দাবি জানানো হয়। দাবি বাস্তবায়ন না হলে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাওসহ আন্দোলন আরও জোরদার করার ঘোষণাও দেন বক্তারা।

এসময় কর্মচারি পরিষদের উপদেষ্টা আবদুল মান্নান, সভাপতি উহ্লাচাই মারমা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ আলমগীর হোসেন/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাবিপ্রবিতে ১৫ তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড অনুষ্ঠিত
পাবিপ্রবিতে ১৫ তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড অনুষ্ঠিত
র‍্যাবের জালে ১৫ কেজি গাজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক
কুড়িগ্রাম র‍্যাবের জালে ১৫ কেজি গাজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক
ভোটের আগে-পরে যেকোনো গোলযোগ শক্তভাবে দমন করা হবে
মির্জা ফখরুল ভোটের আগে-পরে যেকোনো গোলযোগ শক্তভাবে দমন করা হবে