• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

‘যমটুপি’ পরিয়ে নেওয়া হতো টয়লেটে: আমান আযমী


প্রকাশ:  ১৮ জানুয়ারী ২০২৫, ০২:৩১ পি.এম.
শেয়ার করুন 0
ফাইল ছবি
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক 

শেখ হাসিনা সরকারের ‘আয়নাঘর’ নামক বন্দিশালায় দীর্ঘ আট বছর বন্দি থাকার পর গত বছরের ৬ আগস্ট মুক্তি পান সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহিল আমান আযমী।

শনিবার (১৬ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার বন্দিজীবন নিয়ে একটি পোস্ট শেয়ার করেছেন আমান আযমী।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, আমার বন্দি জীবনে যে সেলে আমাকে রাখা হয়েছিল সেখান থেকে টয়লেটটা ছিল আনুমানিক ৪৫/৫০ কদম দূরে। টয়লেটে যেতে হলে হাতে হাতকড়া পরিয়ে, মোটা কালো কাপড় দিয়ে চোখ বেঁধে, মাথার ওপর থেকে ঘাড় পর্যন্ত যমটুপির মতো কালো মুখোশ পরিয়ে নিয়ে যাওয়া-আসা করত। পরের দিকে অবশ্য তার অব্যাহত অভিযোগের চাপে মুখোশ পরানো বন্ধ করেছিল বলে তিনি জানান।

তিনি দাবি করেন, ২৯০৮ দিনে প্রায় ৪১ হাজার বার তার চোখ-হাত বাঁধা হয়েছে আমার। পৃথিবীর ইতিহাসে বোধ হয় এই রেকর্ড আর নেই। কত নির্মম হতে পারে জালেমরা! মহান আল্লাহ বলেছেন, ‘আমি জুলুম হারাম করেছি’। আখেরাতে এই জালিমদের কি পরিণতি হবে বলে মনে করেন?

উল্লেখ্য, ২০১৬ সালের ২২ আগস্ট রাতে আবদুল্লাহিল আমান আযমীকে তুলে নেওয়া হয়। সে সময় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বলা হয়, রাজধানীর বড় মগবাজারের বাসা থেকে সাদাপোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে তাকে আটক করা হয়। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। এরপর ২০২৪ সালের ৬ আগস্ট মুক্ত হন তিনি।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচন ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু
ছবি: সংগৃহীত
আইএমএফের সবুজ সংকেতের অপেক্ষায় নবম পে স্কেল
ছবি: সংগৃহীত
সরকারি গুদামে ১০ লাখ টনের বেশি খাদ্যশস্য মজুদ