• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এই নির্বাচন দেশ ও গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ধারণ করবে: হাবিব

নিজস্ব প্রতিবেদক    ১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৫ পি.এম.
বক্তব্য রাখছেন হাবিবুর রশিদ হাবিব। ছবি: ভিওডি বাংলা

এই নির্বাচন  দেশ ও গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ধারণ করবে মন্তব্য করে ঢাকা-৯ আসনের বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, এই নির্বাচন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও স্থিতিশীলতা রক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রোববার (১ ফেব্রুয়ারি) রাজধানীর খিলগাঁও থানার ৩ নং ওয়ার্ড এ ২ নং ইউনিট এর উদ্যোগে উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

হাবিব বলেন, ভোটারদের ব্যাপক অংশগ্রহণ না হলে দেশকে নিয়ে যারা চক্রান্ত ও ষড়যন্ত্র করছে, তারা নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হবে। এতে দেশ অস্থিতিশীল হয়ে পড়বে এবং জনগণ, বিশেষ করে ভবিষ্যৎ প্রজন্ম অনিরাপদ হয়ে পড়বে।

হাবিবুর রশিদ হাবিব বলেন, দেশ ও সন্তানদের ভবিষ্যৎ নিরাপদ করতে হলে এবং বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে ভোটাধিকার বাস্তবায়ন জরুরি। এই রাষ্ট্রের মালিক জনগণ নিজেই। সেই মালিকানা প্রতিষ্ঠা করতে হলে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে কেন্দ্রে গিয়ে সর্বোচ্চ ভোট নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, এলাকায় যদি ব্যাপক ভোট পড়ে, তাহলে দেশের মানুষের কাছে দৃঢ়ভাবে বলা যাবে যে এই এলাকার জনগণ তাদের অধিকার সম্পর্কে সচেতন এবং তাদের দাবি সবার আগে বাস্তবায়ন করা উচিত।

বিএনপির প্রার্থী বলেন, যারা  বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করতে চান, তারা ধানের শীষ প্রতীকে ভোট দেবেন।বিএনপির চেয়ারম্যান তারেক রহমান স্বপ্ন নয়, স্বপ্ন বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে জনগণের সামনে এসেছেন।

নিজের পরিচয় তুলে ধরে হাবিবুর রশিদ হাবিব বলেন, তিনি এই এলাকার সন্তান। এলাকার অলিগলিতে বেড়ে উঠেছেন এবং দীর্ঘ ৫৪ বছর ধরে একই এলাকায় বসবাস করছেন।  ভবিষ্যতেও এখানেই থাকবেন।তাকে খুঁজতে কোনো রাজনৈতিক মাধ্যমের প্রয়োজন নেই বলেন তিনি ।

দীর্ঘ ৩৮ বছরের রাজনৈতিক জীবনের কথা উল্লেখ করে তিনি বলেন, এলাকাবাসী তার কর্মকাণ্ড সম্পর্কে জানেন। মানুষ চাইলে তার পরিচিতদের কাছে খোঁজ নিয়ে দেখতে পারেন তিনি কখনো কারও ক্ষতি করেননি, বরং মানুষের উপকার করেছেন। 

ভোট পেলে জনগণের ভরসার সম্মান রক্ষা করা হবে উল্লেখ করে হাবিবুর রশিদ হাবিব বলেন, এলাকার উন্নয়ন ও বাংলাদেশের উন্নয়নের জন্য সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করতে চাই। আগামী দিনে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার পাশাপাশি ঢাকা-৯ আসনকে নিরাপদ, মানবিক, সম্প্রীতির ও উন্নয়নের একটি গণতান্ত্রিক এলাকায় রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

ভিওডি বাংলা/ সবুজ/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামায়াতের উদ্দেশ্য ব্যক্তিগত ক্ষমতায়ন এবং গোষ্ঠিগত স্বার্থ হাসিল করা
রবিউল আলম জামায়াতের উদ্দেশ্য ব্যক্তিগত ক্ষমতায়ন এবং গোষ্ঠিগত স্বার্থ হাসিল করা
কুৎসা রটিয়ে ও ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না
মির্জা আব্বাস : কুৎসা রটিয়ে ও ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না
ঢাকা-৯ উন্নয়নের কেন্দ্রে রূপান্তরের প্রতিশ্রুতি হাবিবের
ঢাকা-৯ উন্নয়নের কেন্দ্রে রূপান্তরের প্রতিশ্রুতি হাবিবের