মির্জা ফখরুল
জামায়াত বাংলাদেশকে পেছনের দিকে টেনে আনার চেষ্টা করছে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াতে ইসলামী বাংলাদেশকে পেছনের দিকে টেনে আনার চেষ্টা করছে এবং দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়। তিনি বলেন, ‘আমরা পেছনের দিকে যেতে চাই না, আমরা সামনে যেতে চাই।’
বলেছেন, বাংলাদেশকে সামনে এগোতে দিতে চায় না জামায়াতে ইসলামী। তারা দেশটাকে আফগানিস্তান বানাতে চায়।
সোমবার (২ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের লালমিয়া মার্কেটে নির্বাচনী প্রচারণাকালে এসব মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল আরও বলেন, জামায়াতের আমির মহিলাদের কাজ করার অধিকার সীমিত করতে চাইছেন। তিনি বলেন, ‘গার্মেন্টসের মহিলাদের ৫ ঘণ্টার বেশি কাজ করা যাবে না বলা হয়েছে। যদি মহিলারা স্কুল-কলেজে না যায়, পড়াশোনা না করে, তাহলে চাকরি কোথায় পাবেন?’
তিনি নারীদের সঙ্গে সমান অধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি গুরুত্বারোপ করেন এবং বলেন, ‘বাংলাদেশে নারীরা এবং পুরুষেরা সমান অধিকার নিয়ে বাস করবে। ইসলাম ধর্মে বলা হয়েছে, মেয়েদের প্রাপ্য অধিকার প্রদান করতে হবে।’
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ।
ভিওডি বাংলা/ আ







