• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফেনী-২ আসন

ভিপি জয়নাল আবেদীনের পক্ষে বালিগাঁও ইউনিয়নে গণসংযোগ

ফেনী প্রতিনিধি    ২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৮ পি.এম.
ভিপি জয়নাল আবেদীনের পক্ষে বালিগাঁও ইউনিয়নে গণসংযোগ। ছবি: ভিওডি বাংলা

ফেনী-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ভিপি জয়নাল আবেদীনকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করতে ফেনীর বালিগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে গণসংযোগ কর্মসূচি পালন করেছেন স্থানীয় নেতাকর্মীরা। 

সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে বালিগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের সামনে থেকে গণসংযোগ কর্মসূচি শুরু হয়। বালিগাঁও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আফছার পাঠোয়ারীর নেতৃত্বে এবং বালিগাঁও ইউনিয়ন যুবদল নেতা শফিকুর রহমান স্বপনের তত্ত্বাবধানে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।

পরে শফিকুর রহমান স্বপনের বাড়ি সংলগ্ন এলাকা ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করা হয়। 
এ সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী অধ্যাপক ভিপি জয়নাল আবেদীনের পক্ষে সাধারণ ভোটারদের কাছে ভোট প্রার্থনা করা হয়।

গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন—সদর থানা যুবদল সদস্য বাহার উদ্দিন, সদর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য মিলন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য বাবর আলী, স্বেচ্ছাসেবক দলের সদস্য ফখর।

এছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল ও বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, আগামী ১২ তারিখ সারাদিন মাঠে থেকে কাজ করে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ভিপি জয়নাল আবেদীনকে বিজয়ী করে ঘরে ফিরবেন তারা।

ভিওডি বাংলা/ জহির আদনান/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্যারিস্টার মঈন ফিরোজীর গণসংযোগে ব্যাপক সাড়া
ঝালকাঠি-১ আসন ব্যারিস্টার মঈন ফিরোজীর গণসংযোগে ব্যাপক সাড়া
বেহেশতের টিকিটের নামে ভণ্ডামি করছে জামায়াত
রফিকুল ইসলাম জামাল বেহেশতের টিকিটের নামে ভণ্ডামি করছে জামায়াত
ইসলামের লেবাসে বিদেশি সংস্কৃতি প্রচার করছে কিছু গোষ্ঠী
চরমোনাই পীর ইসলামের লেবাসে বিদেশি সংস্কৃতি প্রচার করছে কিছু গোষ্ঠী