• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গণতন্ত্র পুনরুদ্ধারে ভোট ও দোয়া চাই: এম এ মালিক

নিজস্ব প্রতিবেদক    ২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৪ পি.এম.
এম এ মালিক-ছবি-ভিওডি বাংলা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সিলেট ফেঞ্চুগঞ্জের উত্তর কুশিয়ারার সকল ওয়ার্ডে বিএনপির উদ্যোগে নির্বাচনী জনসংযোগ, পথসভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট-৩ আসনে  বিএনপির প্রার্থী  এম এ মালিক এলাকাবাসীর কাছে দোয়া ও ভোট প্রার্থনা করেন এবং নির্বাচিত হলে এলাকার ব্যাপক উন্নয়নে প্রতিশ্রুতি দেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) এম এ মালিক বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয়তাবাদী দল নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দীর্ঘ ১৫ বছর পর মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেতে যাচ্ছে। আমি আজ এখানে কোনো দীর্ঘ বক্তব্য দিতে আসিনি, আপনাদের দোয়া নিতে এসেছি।”

তিনি বলেন, “রাস্তাঘাট, স্বাস্থ্যসেবা, হাসপাতালের সুযোগ-সুবিধা ও অন্যান্য স্থানীয় সমস্যা সমাধানে আমি আন্তরিকভাবে কাজ করতে চাই। খালেদা জিয়ার নির্দেশেই আমি দেশের মানুষের সেবা করার জন্য প্রবাসের জীবন ছেড়ে দেশে ফিরে এসেছি।”

প্রবাসীদের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, “প্রবাসীরা যে রেমিটেন্স পাঠান, সেটাই আমাদের অর্থনীতির বড় শক্তি। এই শক্তিকে কাজে লাগিয়ে এলাকার টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।”

নির্বাচিত হলে এলাকার যৌক্তিক সব দাবি বাস্তবায়নে কাজ করার দৃঢ় অঙ্গীকার করে এম এ মালিক বলেন, “আপনারা যদি আমাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান, আল্লাহর নামে শপথ করে বলছি-আমি আপনাদের দাবিদাওয়া বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করব।”

শেষে তিনি নারী ও প্রবীণদের দোয়া কামনা করেন এবং উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

এ সময় আরও উপস্থিত ছিলেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ওয়াহিদুজ্জামান চৌধুরী সুফি, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি মোয়াজ্জেম হোসেন সাহেদ, ৪ নম্বর উত্তর কুশিয়ারা ইউনিয়ন বিএনপি সভাপতি মঈনুদ্দিন, সাধারণ সম্পাদক আজাদ মিয়া, ইউনিয়নের চেয়ারম্যান জিলু মিয়া, সৌদি আরব প্রাদেশিক বিএনপি সভাপতি জাকারিয়া আরেফিন ফয়সাল,  লিভারপুল বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হক, সকল ওয়ার্ড বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদক, নির্বাচনী সেন্টার কমিটির নেতৃবৃন্দসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, সমর্থক ও অসংখ্য জনতা। 

ভিওডি বাংলা-সবুজ/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামায়াত প্রতারণামূলক কর্মকাণ্ডে লিপ্ত
আমিনুল হক: জামায়াত প্রতারণামূলক কর্মকাণ্ডে লিপ্ত
নারীদের অধিকার রক্ষায় বিএনপি আপসহীন থাকবে: ইশরাক
নারীদের অধিকার রক্ষায় বিএনপি আপসহীন থাকবে: ইশরাক
নারীদের নিয়ে জামায়াত আমিরের বক্তব্য লজ্জাজনক
সেলিমা রহমান: নারীদের নিয়ে জামায়াত আমিরের বক্তব্য লজ্জাজনক