• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
মোহাম্মদপুরে সেনা অভিযানে হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৫ আমরা ২৪ কে ভুলব না, ৭১ কেও ভুলব না: মির্জা ফখরুল ইউনিফর্মে থাকা অবস্থায় আমরা কোনো পক্ষপাতিত্ব করতে পারবো না: বিমানবাহিনী প্রধান সমুদ্রপথ থেকে দ্বীপাঞ্চল: নির্বাচনী নিরাপত্তায় নজিরবিহীন প্রস্তুতি নৌবাহিনীর তাইওয়ানে অস্ত্র সরবরাহে যুক্তরাষ্ট্রকে সাবধান হতে হবে, ট্রাম্পকে বললেন শি জিনপিং জামায়াত জোট ক্ষমতায় এলেও দেশ ধর্মরাষ্ট্র হবে না আরব সাগরে ইরানি ড্রোন ভূপাতিত করল মার্কিন বাহিনী ভোটের দিন চলবে বাড়তি মেট্রো ট্রেন মক্কায় বিশ্বের সবচেয়ে বড় হাতে লেখা কোরআন প্রদর্শনী হাজার কোটির ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজিতে ইয়ামি গৌতম

মক্কায় বিশ্বের সবচেয়ে বড় হাতে লেখা কোরআন প্রদর্শনী

ভিওডি বাংলা ডেস্ক    ৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৮ এ.এম.
বিশ্বের সবচেয়ে বড় হাতে লেখা কোরআনের অনুলিপি

পবিত্র নগরী মক্কার হেরা কালচারাল ডিস্ট্রিক্টে হোলি কোরআন মিউজিয়ামে দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় হাতে লেখা কোরআনের অনুলিপি। আকার ও নান্দনিকতার দিক থেকে অনন্য এই পাণ্ডুলিপি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডেও স্থান পেয়েছে।

সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, প্রদর্শিত কোরআন শরিফটির দৈর্ঘ্য ৩১২ সেন্টিমিটার এবং প্রস্থ ২২০ সেন্টিমিটার। এতে মোট ৭০০টি পৃষ্ঠা রয়েছে। এই বিশাল আকৃতি ও বিশেষ উপস্থাপনার কারণে এটিকে বিশ্বের সবচেয়ে বড় কোরআনের অনুলিপি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, এটি মূলত ১০ম হিজরি শতাব্দী বা ১৬শ শতাব্দীর একটি ঐতিহাসিক কোরআনের বর্ধিত অনুলিপি। মূল কপিটির আকার ছিল ৪৫ বাই ৩০ সেন্টিমিটার। এতে অধিকাংশ সুরা লেখা ছিল থুলুথ লিপিতে, আর সূরা ফাতিহা লেখা হয়েছিল নাসখ লিপিতে। এর ফলে সেই সময়ের ক্যালিগ্রাফি শিল্পের সূক্ষ্মতা ও নান্দনিক বৈচিত্র্য স্পষ্টভাবে ফুটে উঠেছে।

মিউজিয়াম কর্তৃপক্ষ আরও জানায়, কোরআনটি আরবি ক্যালিগ্রাফি, স্বর্ণালংকরণ ও গ্রন্থ বাঁধাইয়ের এক অনন্য নিদর্শন। প্রথম পাতায় সূর্যাকৃতির অলংকরণ, সূচনা ও শিরোনাম পাতার নকশা এবং জটিল অলংকারে ইসলামী শিল্পকলার উচ্চমাত্রার শৈল্পিক উৎকর্ষ ফুটে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মূল কোরআনটি ১৩০০ হিজরি বা ১৮৮৩ খ্রিস্টাব্দে ওয়াকফ হিসেবে উৎসর্গ করা হয়েছিল। বর্তমানে সেই আসল পাণ্ডুলিপি সংরক্ষিত রয়েছে কিং আবদুলআজিজ কমপ্লেক্স ফর এন্ডাওমেন্ট লাইব্রেরিতে।

জাদুঘর কর্তৃপক্ষের মতে, এই ঐতিহাসিক কোরআন মুসলিমদের কোরআনের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক হিসেবে বিবেচিত হওয়ায়, শতাব্দী ধরে গড়ে ওঠা সমৃদ্ধ ইসলামী শিল্প ও সংস্কৃতির একটি জীবন্ত সাক্ষ্য হয়ে আছে।

সূত্র: গালফ নিউজ

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইমাম-মুয়াজ্জিনের বেতন নির্ধারণ করে দিলো সরকার
ইমাম-মুয়াজ্জিনের বেতন নির্ধারণ করে দিলো সরকার
৩ ফেব্রুয়ারি পবিত্র শবেবরাত
৩ ফেব্রুয়ারি পবিত্র শবেবরাত
পবিত্র শবে মেরাজ আজ
পবিত্র শবে মেরাজ আজ