• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
আমরা ২৪ কে ভুলব না, ৭১ কেও ভুলব না: মির্জা ফখরুল ইউনিফর্মে থাকা অবস্থায় আমরা কোনো পক্ষপাতিত্ব করতে পারবো না: বিমানবাহিনী প্রধান সমুদ্রপথ থেকে দ্বীপাঞ্চল: নির্বাচনী নিরাপত্তায় নজিরবিহীন প্রস্তুতি নৌবাহিনীর তাইওয়ানে অস্ত্র সরবরাহে যুক্তরাষ্ট্রকে সাবধান হতে হবে, ট্রাম্পকে বললেন শি জিনপিং জামায়াত জোট ক্ষমতায় এলেও দেশ ধর্মরাষ্ট্র হবে না আরব সাগরে ইরানি ড্রোন ভূপাতিত করল মার্কিন বাহিনী ভোটের দিন চলবে বাড়তি মেট্রো ট্রেন মক্কায় বিশ্বের সবচেয়ে বড় হাতে লেখা কোরআন প্রদর্শনী হাজার কোটির ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজিতে ইয়ামি গৌতম ভারত ম্যাচ বয়কটের কারণ জানাল পাকিস্তান, কৃতজ্ঞতা আসিফ নজরুলের

‘দ্য উইক’-কে দেওয়া সাক্ষাৎকারে নাহিদ

জামায়াত জোট ক্ষমতায় এলেও দেশ ধর্মরাষ্ট্র হবে না

ভিওডি বাংলা ডেস্ক    ৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৬ পি.এম.
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জামায়াতে ইসলামীর সঙ্গে জোটবদ্ধ হয়ে সরকার গঠন করলেও বাংলাদেশ কোনোভাবেই ধর্মরাষ্ট্রে পরিণত হবে না। ভারতের সাপ্তাহিক ম্যাগাজিন ‘দ্য উইক’-কে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, “ভবিষ্যৎ সরকার সম্পূর্ণ গণতান্ত্রিক হবে এবং একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলবে, যেখানে নারী ও সংখ্যালঘুদের সব সমস্যার সমাধান হবে।”

নাহিদ ইসলাম স্পষ্ট করেছেন, জামায়াতের সঙ্গে বর্তমান সম্পর্কটি শুধুমাত্র নির্বাচনী সমঝোতা, আদর্শিক একীকরণ নয়। তিনি সতর্ক করেছেন, “এনসিপির অন্তর্ভুক্তিমূলক নীতির পরিপন্থী কোনো কাজ হলে আমরা এই সম্পর্ক ছিন্ন করতে দ্বিধা করব না।”

দিল্লির ব্যুরোপ্রধান নম্রতা বিজি আহুজাকে দেওয়া সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন, জামায়াত তাদের পুরোনো কট্টরপন্থী অবস্থান থেকে সরে এসেছে এবং বর্তমানে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি ও জাতীয় সরকারের কথাই বলছে। জোটটি এখনও চূড়ান্ত হয়নি, তবে নির্বাচনী সহযোগিতা ও পরবর্তী সরকার গঠন নিয়ে আলোচনা চলছে, যা প্রয়োজনে নির্বাচনী ইশতেহারে প্রতিফলিত হবে। আগামী নির্বাচনে এনসিপি জোটগতভাবে ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে।

নাহিদ ইসলাম জানান, নতুন দল হিসেবে সংসদে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে তুলে ধরতে এবং নির্বাচনী প্রতিযোগিতায় টিকে থাকতে এই সমঝোতা জরুরি ছিল। প্রথমে এনসিপি এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা করলেও ওসমান হাদি হত্যার পর তারা সিদ্ধান্ত বদলাতে বাধ্য হয়। তিনি মনে করেন, “জুলাই অভ্যুত্থানের নেতাদের পরিকল্পিতভাবে হত্যা করা হচ্ছে এবং দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। তাই আদর্শিক একাকিত্বের চেয়ে বৃহৎ ঐক্য গড়ে তোলা বেশি গুরুত্বপূর্ণ।”

অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সংস্কারের প্রশংসা করলেও নাহিদ ইসলাম বর্তমান আইনশৃঙ্খলার পরিস্থিতিতে সন্তুষ্ট নন। তিনি অভিযোগ করেছেন, “পুরোনো প্রভাবশালী গোষ্ঠীগুলো পুনরায় সংগঠিত হয়ে সংস্কারের পথে বাধা দিচ্ছে।”

প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি কঠোর অবস্থান নিয়েছেন। নাহিদ ইসলাম বলেন, “ভারতের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখতে হলে তাদের পুরোনো নীতি বদলাতে হবে, বিশেষ করে সীমান্ত হত্যা ও অভ্যন্তরীণ রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে হবে।” তিনি আরও ঘোষণা করেছেন, নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রধান দাবি হবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা। নাহিদ ইসলামের মতে, “ভারত যদি শেখ হাসিনাকে ফেরত না দেয়, তবে দুই দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা কঠিন হয়ে যাবে।”

নাহিদ ইসলাম বিশ্বাস করেন, দেশের মানুষ অভিজ্ঞ দলগুলোর ব্যর্থতার পর তরুণ নেতৃত্বের প্রতি আগ্রহী এবং তারা সংসদের মাধ্যমে রাজপথের আন্দোলনকে রাষ্ট্রীয় কাঠামোয় রূপ দিতে প্রস্তুত।

সূত্র: দ্য উইক

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শুক্রবার নির্বাচনি ইশতেহার ঘোষণা করবে বিএনপি
শুক্রবার নির্বাচনি ইশতেহার ঘোষণা করবে বিএনপি
শিশুদের সাথে হৃদয় ছোঁয়া সময় কাটালেন তুলি
শিশুদের সাথে হৃদয় ছোঁয়া সময় কাটালেন তুলি
এই ভোটে নির্ধারিত হবে স্বাধীনতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ: রবিউল
এই ভোটে নির্ধারিত হবে স্বাধীনতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ: রবিউল