• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
আমরা ২৪ কে ভুলব না, ৭১ কেও ভুলব না: মির্জা ফখরুল ইউনিফর্মে থাকা অবস্থায় আমরা কোনো পক্ষপাতিত্ব করতে পারবো না: বিমানবাহিনী প্রধান সমুদ্রপথ থেকে দ্বীপাঞ্চল: নির্বাচনী নিরাপত্তায় নজিরবিহীন প্রস্তুতি নৌবাহিনীর তাইওয়ানে অস্ত্র সরবরাহে যুক্তরাষ্ট্রকে সাবধান হতে হবে, ট্রাম্পকে বললেন শি জিনপিং জামায়াত জোট ক্ষমতায় এলেও দেশ ধর্মরাষ্ট্র হবে না আরব সাগরে ইরানি ড্রোন ভূপাতিত করল মার্কিন বাহিনী ভোটের দিন চলবে বাড়তি মেট্রো ট্রেন মক্কায় বিশ্বের সবচেয়ে বড় হাতে লেখা কোরআন প্রদর্শনী হাজার কোটির ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজিতে ইয়ামি গৌতম ভারত ম্যাচ বয়কটের কারণ জানাল পাকিস্তান, কৃতজ্ঞতা আসিফ নজরুলের

নষ্ট রাজনীতিতে আর থাকতে চাই না: আসাদুজ্জামান ফুয়াদ

নিজস্ব প্রতিবেদক    ৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২১ পি.এম.
ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ - ছবি-ভিওডি বাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের বাহেরচর, ইদেলকাঠি ও রাকুদিয়া নতুনহাট এলাকায় গণসংযোগ ও পথসভা করেন।

পথসভায় তিনি বলেন, “নষ্ট রাজনীতিতে আমরা আর থাকতে চাই না। আমরা চাই পরিবর্তনের রাজনীতি।” তিনি আরও উল্লেখ করেন, দেশের ইনসাফভিত্তিক সরকার গঠনের জন্য জনগণকে ঈগল প্রতীকের পাশাপাশি ‘হ্যাঁ’-তে ভোট দেওয়ার আহ্বান জানাতে হবে। ব্যারিস্টার ফুয়াদ আশা প্রকাশ করেন, এর মাধ্যমে উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে এবং ফ্যাসিস্ট সরকারের পুনরুৎপাদন প্রতিহত হবে।

তিনি বলেন, দীর্ঘ ৫৫ বছর ধরে বরিশাল-৩ আসনটি অবহেলিত। সব সম্ভাবনা থাকা সত্ত্বেও সৎ ও যোগ্য নেতৃত্বের অভাবে বাবুগঞ্জসহ এ অঞ্চলের মানুষ বৈষম্যের শিকার হয়েছে। “পুরোনো ধারার রাজনীতি চলতে দেওয়া যাবে না। আমরা চাই ইনসাফভিত্তিক নতুন রাজনীতি,” তিনি যোগ করেন।

এ সময় জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুর রহমান অলিদ, উপজেলা জামায়াতের আমির রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুস সালাম মাঝি, রুহুল আমিন খায়ের, জেলা এবি পার্টির সদস্যসচিব জিএম রাব্বি, সাইফুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাজার এবং গ্রামীণ এলাকায় পথসভা ও গণসংযোগের মাধ্যমে তিনি ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন, তাদের সমস্যা, আশা ও প্রত্যাশা শুনেন এবং নিশ্চিত করেন, ভোটের মাধ্যমে এলাকার উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শুক্রবার নির্বাচনি ইশতেহার ঘোষণা করবে বিএনপি
শুক্রবার নির্বাচনি ইশতেহার ঘোষণা করবে বিএনপি
শিশুদের সাথে হৃদয় ছোঁয়া সময় কাটালেন তুলি
শিশুদের সাথে হৃদয় ছোঁয়া সময় কাটালেন তুলি
এই ভোটে নির্ধারিত হবে স্বাধীনতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ: রবিউল
এই ভোটে নির্ধারিত হবে স্বাধীনতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ: রবিউল