• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
৮ ফেব্রুয়ারি নয়াপল্টনে তারেক রহমানের শেষ নির্বাচনী প্রচারণা মোহাম্মদপুরে সেনা অভিযানে হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৫ আমরা ২৪ কে ভুলব না, ৭১ কেও ভুলব না: মির্জা ফখরুল ইউনিফর্মে থাকা অবস্থায় আমরা কোনো পক্ষপাতিত্ব করতে পারবো না: বিমানবাহিনী প্রধান সমুদ্রপথ থেকে দ্বীপাঞ্চল: নির্বাচনী নিরাপত্তায় নজিরবিহীন প্রস্তুতি নৌবাহিনীর তাইওয়ানে অস্ত্র সরবরাহে যুক্তরাষ্ট্রকে সাবধান হতে হবে, ট্রাম্পকে বললেন শি জিনপিং জামায়াত জোট ক্ষমতায় এলেও দেশ ধর্মরাষ্ট্র হবে না আরব সাগরে ইরানি ড্রোন ভূপাতিত করল মার্কিন বাহিনী ভোটের দিন চলবে বাড়তি মেট্রো ট্রেন মক্কায় বিশ্বের সবচেয়ে বড় হাতে লেখা কোরআন প্রদর্শনী

সারজিসের নির্বাচনী পথসভায় আচরণবিধি লঙ্ঘন, জরিমানা

নিজস্ব প্রতিবেদক    ৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১১ পি.এম.
সারজিস আলম-ছবি-ভিওডি বাংলা

পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলমের নির্বাচনী পথসভায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় তেঁতুলিয়ার বুড়াবুড়ি বাজারে অনুষ্ঠিত পথসভায় এই ব্যবস্থা নেওয়া হয়। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রাত ৮টার পর মাইক ব্যবহার করে বক্তব্য দিতে থাকেন সারজিস আলম। এরপর নির্বাচনী আচরণবিধির ধারা ১৭-এর ২ লঙ্ঘনের অভিযোগে তার প্রতিনিধি হাবিবুর রহমান হাবিবকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তেঁতুলিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আকাশ জানান, ‘সারজিস আলমের সভায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কারণে জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাদের ভবিষ্যতে আচরণবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।’

এ বিষয়ে হাবিবুর রহমান হাবিব বলেন, ‘পথসভায় বক্তব্য দিতে গিয়ে নির্ধারিত সময় অতিরিক্ত হয়ে গিয়েছিল। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকায় জরিমানার অর্থ নগদ প্রদান করেছি।’

উল্লেখ্য, নির্বাচনী আচরণবিধি নির্বাচনকালীন সময় সকল প্রার্থীর জন্য বাধ্যতামূলক। আইন লঙ্ঘন করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও অন্যান্য বিধি-নিষেধ আরোপ করা হয়। জরিমানা সারজিস আলমের দলের জন্য সতর্কবার্তা হিসেবে গণ্য করা হচ্ছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাসনাতের দুশ্চিন্তা, মুন্সীর সমর্থন জসিমের ট্রাকে
হাসনাতের দুশ্চিন্তা, মুন্সীর সমর্থন জসিমের ট্রাকে
নষ্ট রাজনীতিতে আর থাকতে চাই না: আসাদুজ্জামান ফুয়াদ
নষ্ট রাজনীতিতে আর থাকতে চাই না: আসাদুজ্জামান ফুয়াদ
জামায়াত জোট ক্ষমতায় এলেও দেশ ধর্মরাষ্ট্র হবে না
‘দ্য উইক’-কে দেওয়া সাক্ষাৎকারে নাহিদ জামায়াত জোট ক্ষমতায় এলেও দেশ ধর্মরাষ্ট্র হবে না