• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
৮ ফেব্রুয়ারি নয়াপল্টনে তারেক রহমানের শেষ নির্বাচনী প্রচারণা মোহাম্মদপুরে সেনা অভিযানে হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৫ আমরা ২৪ কে ভুলব না, ৭১ কেও ভুলব না: মির্জা ফখরুল ইউনিফর্মে থাকা অবস্থায় আমরা কোনো পক্ষপাতিত্ব করতে পারবো না: বিমানবাহিনী প্রধান সমুদ্রপথ থেকে দ্বীপাঞ্চল: নির্বাচনী নিরাপত্তায় নজিরবিহীন প্রস্তুতি নৌবাহিনীর তাইওয়ানে অস্ত্র সরবরাহে যুক্তরাষ্ট্রকে সাবধান হতে হবে, ট্রাম্পকে বললেন শি জিনপিং জামায়াত জোট ক্ষমতায় এলেও দেশ ধর্মরাষ্ট্র হবে না আরব সাগরে ইরানি ড্রোন ভূপাতিত করল মার্কিন বাহিনী ভোটের দিন চলবে বাড়তি মেট্রো ট্রেন মক্কায় বিশ্বের সবচেয়ে বড় হাতে লেখা কোরআন প্রদর্শনী

মোহাম্মদপুরে সেনা অভিযানে হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক    ৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৩ পি.এম.
মোহাম্মদপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযান পরিচালনা

রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে তালিকাভুক্ত হত্যা মামলার পলাতক প্রধান আসামি শাওন (২৩) সহ পাঁচজনকে আটক করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্যও জব্দ করা হয়েছে।

সেনাবাহিনীর বসিলা ক্যাম্প সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরের শোনা মিয়ার টেক ও চাঁদ উদ্যান এলাকায় অভিযান চালিয়ে দীর্ঘদিন পলাতক থাকা শাওন ও তার চার সহযোগীকে গ্রেপ্তার করা হয়। গত বছর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে শাওনকে প্রকাশ্যে হত্যা করতে দেখা গিয়েছিল।

শাওনের সঙ্গে আটককৃত অন্যান্যরা হলেন- আনোয়ার (২৫), শাকিল (২৩), শুভ (২০) এবং বেলাল (৩৬)।

আটককৃতদের কাছ থেকে, ৮টি পেট্রোল বোমা, ৫ রাউন্ড শটগান গুলি, ১টি চাইনিজ ছুরি, ৮টি সামুরাই, ৫টি চাপাতি, ১টি রামদা, ৬১টি ইয়াবা ট্যাবলেট, ৩৫ গ্রাম ইয়াবা, ৪৭৫ গ্রাম গাঁজা, ৬০ পুরিয়া গাঁজা, ৪টি মোবাইল ফোন, ৫৮টি বিদেশি কয়েন, মাদক পরিমাপের জন্য ১টি ওজন মেশিন জব্দ করা হয়েছে।

সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক কর্মকর্তা বলেন, “শাওন গত বছর প্রকাশ্য দিবালোকে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে। তার সিসিটিভি ফুটেজ হাতে পেয়ে আমরা তাকে চিহ্নিত করি। গ্রেপ্তারের জন্য গতবছর আমরা কয়েকটি অভিযান পরিচালনা করেও তাকে ধরতে পারিনি। কিন্তু গতরাতে আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে অভিযান চালিয়ে তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।”

ভিওডি বাংলা/এমএস 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকায় ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ
ঢাকায় ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ
ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে ৯৮৯ মামলা
৩১৪ গাড়ি ডাম্পিং ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে ৯৮৯ মামলা
রাজধানীতে স্কুল শিক্ষার্থীসহ দু’জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীতে স্কুল শিক্ষার্থীসহ দু’জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার