টরন্টোতে মোহাম্মদ সাফওয়ান জাহিদের অকাল মৃত্যু

কানাডার টরন্টোতে এক মেধাবী বাংলাদেশি ছাত্র মোহাম্মদ সাফওয়ান জাহিদ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ২৫ বছর ২ মাস। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সাফওয়ান ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. জাহিদ হোসেন ও কানিতা রহমান দম্পতির একমাত্র সন্তান। পড়াশোনার জন্য তিনি কানাডায় বসবাস করছিলেন। তার বাবা ডা. জাহিদ হোসেন শোক প্রকাশ করে বলেন, “গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, সোমবার (২ ফেব্রুয়ারি) আমার কলিজার টুকরা সাফওয়ান স্রষ্টার কাছে ফিরে গেছেন। আল্লাহ তার ত্রুটি-বিচ্যুতি ক্ষমা করুন, তাকে জান্নাতে সর্বোচ্চ স্থান দান করুন।”
সাফওয়ান টরন্টো বিশ্ববিদ্যালয়ে দ্বৈত এমবিএ ও এমএ ডিগ্রির শেষ পর্যায়ে ছিলেন। স্বল্প আয়ুসত্ত্বেও তিনি অসাধারণ একাডেমিক ও পেশাদার সাফল্য অর্জন করেছিলেন। তিনি ছিলেন ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন ল্যাবের স্কলার, টরন্টোভিত্তিক এআই স্টার্টআপ MATRA এর প্রতিষ্ঠাতা এবং শোয়ার্টজ রেইসম্যান ইনস্টিটিউটের মাধ্যমে কানাডা সরকারের নিরাপদ এআই নীতি সংক্রান্ত উপদেষ্টা।
টরন্টো বিশ্ববিদ্যালয়ের ডিনরা সাফওয়ানকে তাদের পরিচিত মেধাবী ছাত্রদের একজন হিসেবে শ্রদ্ধা জানিয়েছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ৩১১৪ ড্যানফোর্থ অ্যাভিনিউ, বায়তুল আমান মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, সবাই এই জানাজার নামাজে অংশগ্রহণ করে এবং এই শোকের সময়ে সাফওয়ান ও তার পরিবারকে দোয়ায় রাখুন।
সাফওয়ানের অকাল মৃত্যু বাংলাদেশের মেধাবী তরুণ সমাজে এক শূন্যতা সৃষ্টি করেছে। তার অর্জিত একাডেমিক এবং পেশাদার কৃতিত্ব ভবিষ্যতের প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে থাকবে।
ভিওডি বাংলা/জা







