• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ফের শাকিবের সন্তানের মা হচ্ছেন বুবলী! আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোয় সাবেক এমপিকে মৃত্যুদণ্ড ভোটকেন্দ্র দখলের মহড়া, জিম্মি প্রিজাইডিং অফিসারকে উদ্ধার রাজধানীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক নির্বাচন প্রস্তুতি: ঢাকার সেনা ক্যাম্প পরিদর্শনে সেনাপ্রধান ৮ ফেব্রুয়ারি নয়াপল্টনে তারেক রহমানের শেষ নির্বাচনী প্রচারণা মোহাম্মদপুরে সেনা অভিযানে হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৫ আমরা ২৪ কে ভুলব না, ৭১ কেও ভুলব না: মির্জা ফখরুল ইউনিফর্মে থাকা অবস্থায় আমরা কোনো পক্ষপাতিত্ব করতে পারবো না: বিমানবাহিনী প্রধান

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন

শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে থাকার প্রতিশ্রুতি জাপা প্রার্থীর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি    ৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৮ পি.এম.
শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে থাকার প্রতিশ্রুতি জাপা প্রার্থী। ছবি: ভিওডি বাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী রেজাউল করিম ভূঁইয়া। তিনি বর্তমানে নির্বাচনী এলাকাজুড়ে গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। 

বুধবার (৪ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন কোড্ডা নিজ বাড়িতে নাঙ্গল প্রতীকের প্রার্থী সাংবাদিকদের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে রেজাউল করিম ভূঁইয়া বলেন, যদি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়, তাহলে আমি অবশ্যই বিজয়ী হব। জনগণ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের পক্ষে মানুষ আমাদের সঙ্গেই আছে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও গণতান্ত্রিক ব্যবস্থাকে ঘিরে জনগণের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তার ভাষায় ৫ আগস্টের পর দেশের বিভিন্ন স্থানে সংবিধানকে অবজ্ঞা করা হচ্ছে। মুক্তিযোদ্ধা ও শিক্ষকদের গলায় জুতার মালা দেওয়ার মতো ন্যাক্কারজনক ঘটনাও ঘটেছে। সংবিধানের বাইরে আরেকটি সংবিধান তৈরির অপচেষ্টা চলছে।

রেজাউল করিম ভূঁইয়া বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা আজ বিভক্তির মুখে। একাত্তরের মহান মুক্তিযোদ্ধারা ও স্বাধীনতার পক্ষে থাকা মানুষ এখন দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। যারা স্বাধীনতা ও সংবিধান রক্ষা করতে চায়, তারা আমাদের সঙ্গেই রয়েছে, বলেন তিনি।

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের উন্নয়ন দর্শনের কথা তুলে ধরে তিনি বলেন, এরশাদ সাহেবের স্বপ্ন ছিল ৬৮ হাজার গ্রাম বাঁচলে দেশ বাঁচবে, কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে। সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা ৩১ দফা বাস্তবভিত্তিক কর্মসূচি নিয়ে কাজ করে যাচ্ছি।

নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার করে রেজাউল করিম ভূঁইয়া বলেন,আমি যদি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হতে পারি, তাহলে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামোগত উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবো।

সবশেষে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, যে কোনো পরিস্থিতিতেই আমি নির্বাচনের শেষ পর্যন্ত মাঠে থাকবো।

ভিওডি বাংলা/ আমিনুল ইসলাম আহাদ/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কালিয়ার বড়নাল গ্রাম থেকে চুরি হওয়া গরু উদ্ধার
কালিয়ার বড়নাল গ্রাম থেকে চুরি হওয়া গরু উদ্ধার
সাতক্ষীরায় বিএনপির সাংগঠনিক শৃঙ্খলা অমান্য
২৮ নেতা-কর্মী বহিষ্কার সাতক্ষীরায় বিএনপির সাংগঠনিক শৃঙ্খলা অমান্য
ঝালকাঠি-১ আসনে হাঁস প্রতীকের প্রার্থীর নির্বাচনী মিছিল
কর্মসংস্থানের অঙ্গীকার ঝালকাঠি-১ আসনে হাঁস প্রতীকের প্রার্থীর নির্বাচনী মিছিল